মাহিন আহমেদ কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে পারস্পরিক সমন্বয়, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি। তিনি বলেন, উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় কর্মরত ২৬ জন লেবার কন্ট্রাক্টিং সোসাইটির (এলসিএস) শ্রমিকের মধ্যে তাঁদের সঞ্চিত অর্থের চেক বিতরণ করা হয়। ২০২৫-২৬ অর্থবছরে কিশোরগঞ্জ জেলার পরিচালন বাজেটের আওতায় গ্রামীণ সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ (অফ পেভমেন্ট) প্রকল্পে নিয়োজিত যেসব শ্রমিককে গত ৩০ জুন ২০২৬ তারিখে ফেইজ আউট করা হয়েছে, তাঁদের সঞ্চয়ের অর্থ ফেরত দেওয়ার অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রত্যেক শ্রমিককে ১ লাখ ৯ হাজার টাকার চেক প্রদান করা হয়। প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং নীতি জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মাঠ প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের প্রতিটি স্তরের কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে, যাতে সরকারের গৃহীত পরিকল্পনার সুফল সাধারণ মানুষ সরাসরি ভোগ করতে পারেন। তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি শক্তিশালী করা এবং জনগণের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন জনকল্যাণমুখী উদ্যোগ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন ও স্থানীয় পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে কার্যকর সমন্বয় থাকতে হবে। পারস্পরিক সহযোগিতা ও জনবান্ধব দৃষ্টিভঙ্গির মাধ্যমে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা সম্ভব। কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. রফিক ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী মাস্টার, সাধারণ সম্পাদক এম. এ. হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. এইচ. এম. ইজাজুল হক, ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মুসা শেখ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী মো. আলী জিন্নাহ এবং কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপকারভোগী শ্রমিক ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন। দিনব্যাপী উন্নয়ন ও জনসম্পৃক্ততামূলক কর্মসূচি এর আগে সকালে কুলিয়ারচর উপজেলার ফরিদপুর বাংলাবাজার উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী। সকাল ১০টায় এ কার্যক্রম সম্পন্ন করার পর বেলা ১১টার দিকে ছয়সূতী ইউনিয়নের জনতা আদর্শ উচ্চবিদ্যালয়ের আরেকটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। দুপুর ১২টার দিকে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় কুলিয়ারচরের কালী নদীর উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করেন প্রতিমন্ত্রী। এ উদ্যোগের লক্ষ্য স্থানীয় জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন ও প্রাপ্যতা বৃদ্ধিতে ভূমিকা রাখা। সফরসূচি অনুযায়ী, বিকেল ৪টায় সালুয়া এমাদ উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত ডুমরাকান্দা ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচিও রয়েছে প্রতিমন্ত্রীর।
65
মাহিন আহমেদ
কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:
সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বকে পারস্পরিক সমন্বয়, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, এমপি। তিনি বলেন, উন্নয়নের সুফল সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় কর্মরত ২৬ জন লেবার কন্ট্রাক্টিং সোসাইটির (এলসিএস) শ্রমিকের মধ্যে তাঁদের সঞ্চিত অর্থের চেক বিতরণ করা হয়।
২০২৫-২৬ অর্থবছরে কিশোরগঞ্জ জেলার পরিচালন বাজেটের আওতায় গ্রামীণ সড়কের নিয়মিত রক্ষণাবেক্ষণ (অফ পেভমেন্ট) প্রকল্পে নিয়োজিত যেসব শ্রমিককে গত ৩০ জুন ২০২৬ তারিখে ফেইজ আউট করা হয়েছে, তাঁদের সঞ্চয়ের অর্থ ফেরত দেওয়ার অংশ হিসেবে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রত্যেক শ্রমিককে ১ লাখ ৯ হাজার টাকার চেক প্রদান করা হয়।
প্রতিমন্ত্রী শরীফুল আলম বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং নীতি জনগণের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে মাঠ প্রশাসনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের প্রতিটি স্তরের কর্মকর্তা-কর্মচারীকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে, যাতে সরকারের গৃহীত পরিকল্পনার সুফল সাধারণ মানুষ সরাসরি ভোগ করতে পারেন।
তিনি আরও বলেন, দেশের অর্থনৈতিক পরিস্থিতি শক্তিশালী করা এবং জনগণের জীবনমান উন্নয়নে সরকার বিভিন্ন জনকল্যাণমুখী উদ্যোগ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে। এসব পরিকল্পনা বাস্তবায়নে রাজনৈতিক নেতৃত্ব, প্রশাসন ও স্থানীয় পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে কার্যকর সমন্বয় থাকতে হবে। পারস্পরিক সহযোগিতা ও জনবান্ধব দৃষ্টিভঙ্গির মাধ্যমে উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা সম্ভব।
কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাফফাত আরা সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কিশোরগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মো. রফিক ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট মশিউর রহমান, কুলিয়ারচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. কিতাব আলী মাস্টার, সাধারণ সম্পাদক এম. এ. হান্নান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ. এইচ. এম. ইজাজুল হক, ভৈরব সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু মুসা শেখ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা, উপজেলা প্রকৌশলী মো. আলী জিন্নাহ এবং কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, উপকারভোগী শ্রমিক ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
দিনব্যাপী উন্নয়ন ও জনসম্পৃক্ততামূলক কর্মসূচি
এর আগে সকালে কুলিয়ারচর উপজেলার ফরিদপুর বাংলাবাজার উচ্চবিদ্যালয়ের একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রতিমন্ত্রী। সকাল ১০টায় এ কার্যক্রম সম্পন্ন করার পর বেলা ১১টার দিকে ছয়সূতী ইউনিয়নের জনতা আদর্শ উচ্চবিদ্যালয়ের আরেকটি একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।
দুপুর ১২টার দিকে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ২০২৬-২৭ অর্থবছরের রাজস্ব খাতের আওতায় কুলিয়ারচরের কালী নদীর উন্মুক্ত জলাশয়ে দেশীয় প্রজাতির বিভিন্ন মাছের পোনা অবমুক্ত করেন প্রতিমন্ত্রী। এ উদ্যোগের লক্ষ্য স্থানীয় জলাশয়ে দেশীয় মাছের উৎপাদন ও প্রাপ্যতা বৃদ্ধিতে ভূমিকা রাখা।
সফরসূচি অনুযায়ী, বিকেল ৪টায় সালুয়া এমাদ উদ্দিন উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত ডুমরাকান্দা ফ্রিজ কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর। সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময়ের কর্মসূচিও রয়েছে প্রতিমন্ত্রীর।