1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:১৮|
Title :
কটিয়াদীতে ১৬৫ শতক জমি নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন: ‘জবরদখল নয়, ৩৮ বছরের বেশি সময় ধরে বৈধ ভোগদখলে আছি’ ফুলবাড়ীয়ায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড,ভ্রাম্যমাণ আদালতের অভিযান সীতাকুণ্ডে স্ক্র্যাপবোঝাই গাড়িতে ভয়াবহ আগুন গাইবান্ধা সদর গিদারী ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বালকের উপর হামলা মারপিট গুরতর আহত ১ ওসি কামরুজ্জামানের নেতৃত্বে চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন নীলফামারীর জলঢাকায় কৃষকের চাষাবাদকৃত ভুট্টা ও ধান বিক্রিতে প্রতিপক্ষের বাধার অভিযোগ গাইবান্ধা সদর উপজেলার ক্যাসিনো সম্রাট আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শিশু ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে নিকলীর ছাতিরচর, দোষীর দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন যশোর চাঁচড়ার ট্রাক্টর পার্টস ব্যাবসায়ী সমিতির সভা সম্পন্ন বটিয়াঘাটায় এমপি আমীর এজাজ খানকে সংবর্ধনা,মুক্তিযোদ্ধা ও হাসপাতালের জন্য বিভিন্ন সহায়তার ঘোষণা

গোদাগাড়ীর সেই তারেকের বিপুল পরিমাণ জমি ক্রোকের নির্দেশ মাদক সিন্ডিকেটের অবৈধ আয়ে বড় ধাক্কা

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ১১, ২০২৬,
  • 19 Time View
41

মোঃ রবিউল ইসলাম মিনাল:গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি|
মানিলন্ডারিং প্রতিরোধ আইনে রাজশাহী জেলার গোদাগাড়ী থানার এক ব্যক্তির চার দলিলভুক্ত বিপুল পরিমাণ স্থাবর সম্পত্তি ক্রোক (Attach) করার আদেশ দিয়েছেন আদালত। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, রাজশাহীর আবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ কোর্ট, রাজশাহী এই নির্দেশ প্রদান করেন।
আদালতের আদেশ অনুযায়ী, ক্রোকাদেশ বলবৎ থাকাবস্থায় উল্লিখিত সম্পত্তি কোনো অবস্থাতেই হস্তান্তর, বিনিময়, রূপান্তর বা দায়যুক্ত করা যাবে না।
আদালত সূত্রে জানা যায়, মিস পিটিশন মামলা নং-০২/২০২৬ (আদেশের স্মারক নং-২৪০২/২৬, তারিখ: ২৩/০৫/২০২৬ ইং) এর প্রেক্ষিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। মামলার বাদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মো: মেহেদী হাসান এবং অনুসন্ধান/তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব চৌধুরী ইমরুল হাসান।
অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি হলেন মো: তারেক হোসেন (৩৬), পিতা- মো: রফিকুল ইসলাম, মাতা- মোসা: মাহজুরা খাতুন। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাদারপুর (ওয়ার্ড নং-০৩) গ্রামের স্থায়ী বাসিন্দা।
বিজ্ঞ আদালতের নির্দেশনায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারার বিধান মতে মো: তারেক হোসেনের নামে থাকা নিম্নবর্ণিত সম্পত্তি ক্রোক করা হয়েছে:১. দলিল নং- ৭২২৬ (তারিখ: ২৪/১১/২০১৫): মৌজা- ২৫৭ নং বাজে তিরিন্দা, খতিয়ান আর এস নং- ২০, প্রস্তাবিত- ২৮, হোল্ডিং- ২৯, আর এস দাগ নং- ৫০৩৮। জমির পরিমাণ: ১০৭.২৫ শতাংশ (ক্রয় মূল্য: ১৩,২২,০০০/- টাকা)।
২. দলিল নং- ১৬৭৬ (তারিখ: ০৯/০৩/২০১৬): মৌজা- ২৫৭ নং বাজে তিরিন্দা, খতিয়ান আর এস নং- ২০, প্রস্তাবিত- ২৮, হোল্ডিং- ২৯, আর এস দাগ নং- ৫০। জমির পরিমাণ: ৫৮.৭৫ শতাংশ (ক্রয় মূল্য: ৭,২৪,০০০/- টাকা)।
৩. দলিল নং- ৬৭৫২ (তারিখ: ২০/১০/২০১৬): মৌজা- ২৫৭ নং বাজে তিরিন্দা, খতিয়ান আর এস নং- ২০, প্রস্তাবিত- ২৭, হোল্ডিং- ৩০, আর এস দাগ নং- ৫০। জমির পরিমাণ: ১১.৭৫ শতাংশ (ক্রয় মূল্য: ২,৩০,০০০/- টাকা)।
৪. দলিল নং- ৯৫০ (তারিখ: ৩১/০১/২০১৮): মৌজা- ২৫৯ নং মাছমারা, খতিয়ান আর এস নং- ৬৫, প্রস্তাবিত- ২৫৪, হোল্ডিং- ২৬২, আর এস দাগ নং- ৪৫২/৫৬০। জমির পরিমাণ: ৩৩ শতাংশ (ক্রয় মূল্য: ৮৫,০০০/- টাকা)।
তফসিলে বর্ণিত এই স্থাবর সম্পত্তিসমূহ যাতে কোনোভাবেই হস্তান্তর বা বিনিময় করা না হয়, সেজন্য জেলা রেজিস্ট্রার (রাজশাহী), সহকারী কমিশনার (ভূমি) (গোদাগাড়ী, রাজশাহী) এবং সাব-রেজিস্ট্রার (গোদাগাড়ী, রাজশাহী)-কে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
এই বিষয়ে জানতে চাইলে মামলার বাদী এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজশাহী জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মো: মেহেদী হাসান বলেন,
মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর আওতায় মাদক ব্যবসার মাধ্যমে অবৈধভাবে অর্জিত সম্পদ বাজেয়াপ্ত করার প্রক্রিয়া হিসেবে বিজ্ঞ আদালতের নির্দেশে এই ক্রোকাদেশ জারি করা হয়েছে। মাদকের সাথে জড়িত অপরাধীরা যাতে কোনোভাবেই তাদের অবৈধ কালো টাকা বা সম্পদ স্থানান্তর বা রূপান্তর করতে না পারে, সেজন্য আমাদের এই আইনি তৎপরতা চলমান থাকবে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ভবিষ্যতেও এমন কঠোর পদক্ষেপ অব্যাহত রাখবে।
রাজশাহী গোদাগাড়ী প্রতিনিধি
মোঃ রবিউল ইসলাম মিনাল
01712483534

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026