দেশীয় মাছ সংরক্ষণে অভিযান, তিন হাজার ফুট কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
Reporter Name
Update Time :
মঙ্গলবার, জুলাই ২৮, ২০২৬,
6 Time View
দেশীয় মাছ সংরক্ষণে অভিযান, তিন হাজার ফুট কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
এম মাহফুজার রহমান সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি ২৮/০৭/২৬ উন্মুক্ত জলাশয়ের দেশীয় মাছ সংরক্ষণ এবং অবৈধ মৎস্য আহরণ রোধে গাইবান্ধার সুন্দরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় তিন হাজার ফুট কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ। এ সময় প্রায় পাঁচ কেজি পিরানহা মাছও জব্দ করা হয়। মঙ্গলবার (২৮ জুলাই) দিনব্যাপী উপজেলার বামনডাঙ্গা, হরিপুর ও কঞ্চিবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে সার্বিক সহযোগিতা করে উপজেলা প্রশাসন। উপজেলা মৎস্য বিভাগ জানায়, অভিযানে প্রায় ৩ হাজার ফুট অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া কঞ্চিবাড়ি ইউনিয়ন থেকে প্রায় ৫ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়। পরে জব্দ করা কারেন্ট জাল উপজেলা পরিষদ মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাধব রায়, মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, সুন্দরগঞ্জ থানার পুলিশ সদস্য এবং স্থানীয় জনগণ। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মাধব রায় বলেন, 'মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০'-এর আওতায় উন্মুক্ত জলাশয়ের দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মৎস্যসম্পদ ধ্বংসকারী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
11
এম মাহফুজার রহমান
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
২৮/০৭/২৬
উন্মুক্ত জলাশয়ের দেশীয় মাছ সংরক্ষণ এবং অবৈধ মৎস্য আহরণ রোধে গাইবান্ধার সুন্দরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় তিন হাজার ফুট কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা মৎস্য বিভাগ। এ সময় প্রায় পাঁচ কেজি পিরানহা মাছও জব্দ করা হয়।
মঙ্গলবার (২৮ জুলাই) দিনব্যাপী উপজেলার বামনডাঙ্গা, হরিপুর ও কঞ্চিবাড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এতে সার্বিক সহযোগিতা করে উপজেলা প্রশাসন।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, অভিযানে প্রায় ৩ হাজার ফুট অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ৫০ হাজার টাকা। এছাড়া কঞ্চিবাড়ি ইউনিয়ন থেকে প্রায় ৫ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়।
পরে জব্দ করা কারেন্ট জাল উপজেলা পরিষদ মাঠে পুড়িয়ে ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মাধব রায়, মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা, সুন্দরগঞ্জ থানার পুলিশ সদস্য এবং স্থানীয় জনগণ।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা মাধব রায় বলেন, ‘মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০’-এর আওতায় উন্মুক্ত জলাশয়ের দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে অবৈধ কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মৎস্যসম্পদ ধ্বংসকারী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’