1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

জামালগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত।

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ৩৩ Time View
58

স্টাফ রিপোর্টার সুনামগঞ্জ প্রতিনিধি।

“ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও দুর্যোগ মোকাবিলায় সচেতনতামূলক কার্যক্রমের আয়োজন করা হয়। র‍্যালিটি জামালগঞ্জ উপজেলা থেকে শুরু হয়ে রিভারভিউ পার্কে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ফায়ার সার্ভিসের সদস্য, শিক্ষক-শিক্ষার্থী এবং কারিতাস বাংলাদেশ এর প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিস: শিল্পী রানী মোদক। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সাব্বির সরোয়ার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাকিব আহমেদ, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামসুল হক, সাচনা বাজার ইউনিয়নের চেয়ারম্যান জনাব মাসুক মিয়া এবং কারিতাস বাংলাদেশ, জামালগঞ্জের জুনিয়র কর্মসূচি কর্মকর্তা মি. স্বপন নায়েক, মাঠ সহায়ক আমির হোসেন হৃদয়, রাকিব হাসান ও নিশা রানী দাসসহ উপজেলার প্রকৌশলী, ফায়ার সার্ভিসের সদস্য এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রিভারভিউ পার্কে আয়োজিত অনুষ্ঠানে দুর্যোগ মোকাবিলার বিভিন্ন কৌশল তুলে ধরেন ফায়ার সার্ভিসের সদস্যরা। বিশেষ করে অগ্নিকাণ্ডের সময় কীভাবে দ্রুত ও নিরাপদে আগুন নিয়ন্ত্রণ করতে হয়, সে বিষয়ে প্রদর্শনী দেখানো হয়। এ সময় উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অন্যান্য অংশগ্রহণকারীরা দুর্যোগের সময় করণীয় সম্পর্কে বাস্তব ধারণা লাভ করেন। আয়োজকদের মতে, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে পারিবারিক পর্যায় থেকেই প্রস্তুতি নেওয়া জরুরি। ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা কিংবা ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগ মোকাবিলায় সচেতনতা বৃদ্ধি, আগাম প্রস্তুতি এবং সম্মিলিত উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দুর্যোগের ঝুঁকি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে জানমালের ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের এ আয়োজনের মধ্য দিয়ে জামালগঞ্জে দুর্যোগ প্রস্তুতি, নিরাপত্তা ও জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতিই পারে নিরাপদ পরিবার, সুরক্ষিত সমাজ এবং দুর্যোগ সহনশীল বাংলাদেশ গড়তে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026