ঢাকা জেলা পুলিশের উদ্যোগে পুলিশ বাহিনীর অধস্তন কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি প্যারেড পরীক্ষা–২০২৬ অনুষ্ঠিতঃ
Reporter Name
Update Time :
রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
২৫
Time View
ঢাকা জেলা পুলিশের উদ্যোগে পুলিশ বাহিনীর অধস্তন কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি প্যারেড পরীক্ষা–২০২৬ অনুষ্ঠিতঃ
আমজাদ হোসেন মিঠু বিভাগীয় প্রধান , ঢাকা: অদ্য ২৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, দুপুর ০২:০০ ঘটিকায় মিলব্যারাক পুলিশ লাইন্স মাঠে অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে পুলিশ বাহিনীর অধস্তন কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি প্যারেড পরীক্ষা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ঢাকা জেলা বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বোর্ড–২০২৬-এর সভাপতি হিসেবে উপস্থিত থেকে সার্বিক পরীক্ষা কার্যক্রম পরিচালনা ও নিবিড়ভাবে তদারকি করেন ঢাকা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়। পরীক্ষায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা শতভাগ বজায় রেখে সম্পূর্ণ যথাযথ প্রক্রিয়ায় পরীক্ষার্থীদের মূল্যায়ন সম্পন্ন করা হয়। এ সময় বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন: জনাব সুবাস চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ঢাকা। জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), নারায়ণগঞ্জ। পরীক্ষা শেষে পুলিশ সুপার মহোদয় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি তাঁদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান এবং তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।
46
আমজাদ হোসেন মিঠু
বিভাগীয় প্রধান , ঢাকা:
অদ্য ২৫ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ, দুপুর ০২:০০ ঘটিকায় মিলব্যারাক পুলিশ লাইন্স মাঠে অত্যন্ত সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে পুলিশ বাহিনীর অধস্তন কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি প্যারেড পরীক্ষা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা জেলা বিভাগীয় পদোন্নতি পরীক্ষা বোর্ড–২০২৬-এর সভাপতি হিসেবে উপস্থিত থেকে সার্বিক পরীক্ষা কার্যক্রম পরিচালনা ও নিবিড়ভাবে তদারকি করেন ঢাকা জেলা পুলিশের সুযোগ্য পুলিশ সুপার জনাব শামীমা পারভীন মহোদয়।
পরীক্ষায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা শতভাগ বজায় রেখে সম্পূর্ণ যথাযথ প্রক্রিয়ায় পরীক্ষার্থীদের মূল্যায়ন সম্পন্ন করা হয়। এ সময় বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে উপস্থিত ছিলেন:
জনাব সুবাস চন্দ্র সাহা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), ঢাকা।
জনাব তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), নারায়ণগঞ্জ।
পরীক্ষা শেষে পুলিশ সুপার মহোদয় অংশগ্রহণকারী সকল পরীক্ষার্থীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি তাঁদের পেশাগত দক্ষতা, শৃঙ্খলা ও সর্বোচ্চ নিষ্ঠার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান এবং তাঁদের ভবিষ্যৎ কর্মজীবনের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।