এম সাঈদ | রিপোর্টার বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার 'পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬' এর অংশ হিসেবে সিলেট মহানগরীর আওতাধীন সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২০ জুলাই ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে শাখার দায়িত্বশীল ও সদস্যরা অংশগ্রহণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বৃক্ষরোপণ শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার অন্যতম মাধ্যম। তাই পরিবেশ সংরক্ষণে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ এবং রোপিত গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান তারা। কর্মসূচিতে সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখার নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
26
এম সাঈদ | রিপোর্টার
বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার ‘পক্ষকালব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬’ এর অংশ হিসেবে সিলেট মহানগরীর আওতাধীন সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই ২০২৬) আয়োজিত এ কর্মসূচিতে শাখার দায়িত্বশীল ও সদস্যরা অংশগ্রহণ করেন। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠানের বিভিন্ন স্থানে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়।
এ সময় উপস্থিত নেতৃবৃন্দ বলেন, বৃক্ষরোপণ শুধু একটি সামাজিক দায়িত্ব নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তোলার অন্যতম মাধ্যম। তাই পরিবেশ সংরক্ষণে সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণ এবং রোপিত গাছের যথাযথ পরিচর্যার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে সিলেট সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট শাখার নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ এবং সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।