1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:১১|
Title :
কটিয়াদীতে ১৬৫ শতক জমি নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন: ‘জবরদখল নয়, ৩৮ বছরের বেশি সময় ধরে বৈধ ভোগদখলে আছি’ ফুলবাড়ীয়ায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড,ভ্রাম্যমাণ আদালতের অভিযান সীতাকুণ্ডে স্ক্র্যাপবোঝাই গাড়িতে ভয়াবহ আগুন গাইবান্ধা সদর গিদারী ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বালকের উপর হামলা মারপিট গুরতর আহত ১ ওসি কামরুজ্জামানের নেতৃত্বে চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন নীলফামারীর জলঢাকায় কৃষকের চাষাবাদকৃত ভুট্টা ও ধান বিক্রিতে প্রতিপক্ষের বাধার অভিযোগ গাইবান্ধা সদর উপজেলার ক্যাসিনো সম্রাট আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শিশু ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে নিকলীর ছাতিরচর, দোষীর দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন যশোর চাঁচড়ার ট্রাক্টর পার্টস ব্যাবসায়ী সমিতির সভা সম্পন্ন বটিয়াঘাটায় এমপি আমীর এজাজ খানকে সংবর্ধনা,মুক্তিযোদ্ধা ও হাসপাতালের জন্য বিভিন্ন সহায়তার ঘোষণা

ধুনটে সুলতান হজ্ব কাফেলার উদ্যোগে হাজী পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ১১, ২০২৬,
  • 21 Time View
34

আশরাফুদ্দীন আল আজাদ বিশেষ প্রতিনিধি:
দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে হজ ও ওমরাহ পালনে অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান সুলতান হজ্ব কাফেলার উদ্যোগে হাজী পুনর্মিলনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় বগুড়ার ধুনট উপজেলার শ্যামবাড়ী দারুল হুদা কওমী মাদরাসা প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের উদ্বোধন করেন দারুল হুদা কওমী মাদরাসার সভাপতি আলহাজ্ব আব্দুর রহিম। এতে সভাপতিত্ব করেন আলহাজ্ব মাওলানা শাহজাহান আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী হজ্ব গ্রুপের চেয়ারম্যান মুফতী মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন রেলওয়ে মাদরাসা, সিরাজগঞ্জের মুহতামিম মুফতী নজরুল ইসলাম এবং জামিল মাদরাসা, বগুড়ার মুঈনে মুহতামিম মুফতী আতাউল্লাহ নিজামী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন তামাই মাদরাসা, সিরাজগঞ্জের নায়েবে মুহতামিম মাওলানা ছানাউল্লাহ নিয়ামতি। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্যামবাড়ী মাদরাসার প্রধান মুফতী মুফতী এনামুল হক আরেফী।
বক্তারা বলেন, হজ শুধু একটি ইবাদত নয়, বরং এটি মানুষের আত্মশুদ্ধি, তাকওয়া ও মানবসেবার শিক্ষা দেয়। হজ থেকে অর্জিত আদর্শ ব্যক্তি, পরিবার ও সমাজে বাস্তবায়নের মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। তারা দীর্ঘদিন ধরে নিষ্ঠা, আন্তরিকতা ও বিশ্বস্ততার সঙ্গে হজ ও ওমরাহ কার্যক্রম পরিচালনা করায় সুলতান হজ্ব কাফেলার ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ধুনট শাখার পরিচালক আখতারুজ্জামান, চৌকিবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম দুলাল, হাজী শফিকুল ইসলামসহ আরও অনেকে।
এ সময় সুলতান হজ্ব কাফেলার মাধ্যমে হজ পালনকারী হাজীরা পবিত্র হজের বিভিন্ন অভিজ্ঞতা ও অনুভূতি তুলে ধরেন। তারা কাফেলার সার্বিক ব্যবস্থাপনা, সেবা ও আন্তরিকতার প্রশংসা করে ভবিষ্যতেও এ প্রতিষ্ঠানের সফলতা কামনা করেন।
অনুষ্ঠানে স্থানীয় ওলামায়ে কেরাম, বিভিন্ন এলাকার হাজী সাহেবগণ এবং সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং সকল হাজীদের কবুলিয়াত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026