মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ কর্মসূচির ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
এম সাঈদ | সিলেট
Update Time :
মঙ্গলবার, মার্চ ১৭, ২০২৬,
152 Time View
মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ কর্মসূচির ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন
এম সাঈদ | সিলেট মাহে রমাদ্বান উপলক্ষে পূর্ব চরগ্রাম আদর্শ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ কর্মসূচির ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। আজ বাদ যোহর পূর্ব চরগ্রাম জামে মসজিদে পরিষদের অর্থ সম্পাদক-এর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক-এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিষদের সভাপতি জনাব আব্দুর রহমান সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মসজিদের ইমাম ও খতিব জনাব আব্দুল কাইয়ুম এবং ক্বারী মুজাহিদুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন এলাকার মুরব্বি মোস্তফা উদ্দিন, পরিষদের সহ-সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আসলাম আহমেদ এবং সহ-সাধারণ সম্পাদক ছাদিক আহমেদ। বক্তারা যুব সমাজের উদ্দেশ্যে দায়িত্বশীল ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যতে এ ধরনের গঠনমূলক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন। পরিশেষে, পুরস্কার বিতরণ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
142
এম সাঈদ | সিলেট
মাহে রমাদ্বান উপলক্ষে পূর্ব চরগ্রাম আদর্শ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত মাসব্যাপী কোরআন প্রশিক্ষণ কর্মসূচির ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে।
আজ বাদ যোহর পূর্ব চরগ্রাম জামে মসজিদে পরিষদের অর্থ সম্পাদক-এর সভাপতিত্বে এবং প্রচার সম্পাদক-এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিষদের সভাপতি জনাব আব্দুর রহমান সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মসজিদের ইমাম ও খতিব জনাব আব্দুল কাইয়ুম এবং ক্বারী মুজাহিদুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন এলাকার মুরব্বি মোস্তফা উদ্দিন, পরিষদের সহ-সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক আসলাম আহমেদ এবং সহ-সাধারণ সম্পাদক ছাদিক আহমেদ।
বক্তারা যুব সমাজের উদ্দেশ্যে দায়িত্বশীল ও দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং ভবিষ্যতে এ ধরনের গঠনমূলক উদ্যোগ অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
পরিশেষে, পুরস্কার বিতরণ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।