1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে পীরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি কুলিয়ারচরে বিস্ফোরক মামলায় আরও দুই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ বাজিতপুরে প্রতিবন্ধী ২৪ পরিবারের পাশে মৃত্তিকা ফাউন্ডেশন, বিতরণ ৪৮টি ছাগল নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজার থানা এলাকায় ওসি মোঃ আলীর নেতৃত্বে বিশেষ অভিযান গ্রেফতার-১৬ পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল সোনার চামচ ও বাটি, টাকার পরিমাণেও রেকর্ড নওগাঁর পোরশায় আগুনে পুড়ে যাওয়া বিএনপির দলীয় কার্যালয় পরিদর্শন করলেন মোস্তাফিজুর রহমান এমপি। নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযান, ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ যশোর জেলা জামায়াত ২০২৭–২৮ কর্মপরিষদ গঠন ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিন এর সহস্র স্বেচ্ছাসেবী যশোরে

নওগাঁর পোরশায় আগুনে পুড়ে যাওয়া বিএনপির দলীয় কার্যালয় পরিদর্শন করলেন মোস্তাফিজুর রহমান এমপি।

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View
28

মোঃ মোস্তাকিম বিল্লাহ
নওগাঁ প্রতিনিধি:

নওগাঁর পোরশা উপজেলায় দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে যাওয়া বিএনপির দলীয় কার্যালয় পরিদর্শন করেছেন নওগাঁ-১ (পোরশা-সাপাহার-নিয়ামতপুর) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টার দিকে তিনি উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের শহরন্দ গ্রামে অবস্থিত ক্ষতিগ্রস্ত কার্যালয়টি পরিদর্শনে যান।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে দুর্বৃত্তরা ওই দলীয় কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়। এতে কার্যালয়টির আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

পরিদর্শনকালে সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন। এ সময় পুড়ে যাওয়া কার্যালয়টি দ্রুত মেরামতের জন্য ঢেউটিনসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন পোরশা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সাদেকুল ইসলাম, যুবদল নেতা আবুল কালাম আজাদ ও ইকবাল হাসান চৌধুরী, বিএনপি নেতা রফিকুল ইসলাম (গামা ভাই), মো. শরিফুল ইসলাম মাস্টার, নিতপুর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026