1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক ছাত্র পুনর্মিলনী-২০২৬ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিতঃ কটিয়াদী থানা ও ওসিকে জ্বালিয়ে দেওয়ার হুমকি, এলাকায় উদ্বেগ। কটিয়াদীতে তিন যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে চালকসহ আহত ৪ নবীনগরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল নড়াইলে রুহুল কবীর রিজভী যে জিহ্বায় রক্তের তৃষ্ণা, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে নবীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক গ্রেপ্তার সাধন সাহা জয় পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের যশোর কারাগার : সাজা শেষ তবু ফিরতে পারছে না ৪৪ ভারতীয় নওগাঁর নিয়ামতপুরে পুলিশের চেকপোস্টে আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ও দেশীয় অস্ত্র উদ্ধার

সাংবাদিক আনানের মুক্তি: ফয়সাল সাগরসহ দুজনকে মামলা থেকে অব্যাহতির দাবী- সাংবাদিক পরিবার

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ৭৬ Time View
95

স্টাফ রিপোর্টার

চকরিয়ায় দুই গণমাধ্যমকর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়েছেন সাংবাদিক পরিবারের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সাধারণ সম্পাদক কামরুল ইসলাম তিনি এই দুইজন ধার্মিক ও পরিচ্ছন্ন সৎ সাহসী চৌকষ সাংবাদিক। তাদের বিরুদ্ধে কে বা কারা সড়যন্ত্র করে মিথ্যা মামলা দিয়েছে এই বিষয় নিয়ে সাংবাদিক পরিবার র্ফুঁসে উঠেছে এই বিষয়ে আমি কক্সবাজার পুলিশ সুপারের হস্তক্ষেপের মাধ্যমে সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের মধ্য দিয়ে এই দুই পরিচ্ছন্ন সাংবাদিক কে যেন এই মিথ্যা ও ভিত্তিহীন মামলা থেকে যেন বাদ দেওয়া হয়। কামরুল ইসলাম আরও বলেন আমি সাংবাদিক সেলিমের মাধ্যমে জানতে পারলাম যে গত ১৭ নভেম্বর রাত ৮টায় জনতা শপিংস্থ চকরিয়া প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এক প্রতিবাদ সভা ও অনুষ্ঠিত হয়েছে ।চকরিয়া প্রেসক্লাবের সহ-ক্রীড়া সম্পাদক, দৈনিক আলোকিত সকাল-এর কক্সবাজার ব্যুরো চিফ এবং দৈনিক গণসংযোগ-এর চকরিয়া প্রতিনিধি ইয়ার রহমান আনানকে হয়রানিমূলক মামলা থেকে মুক্তি ও অব্যাহতি দেওয়ার জোর দাবি জানানো হয়েছে । একই সঙ্গে প্রেস ক্লাবের সহ-দপ্তর সম্পাদক ও দৈনিক নবচেতনা-এর ভ্রাম্যমাণ প্রতিনিধি ফয়সাল আলম সাগরসহ দু’জনকে মিথ্যা মামলা থেকে দ্রুত অব্যাহতি দেওয়ার আহ্বান জানিয়েছেন সাংবাদিক পরিবারের চট্টগ্রাম বিভাগের বিভাগীয় সাধারণ সম্পাদক কামরুল ইসলাম। সাংবাদিক কামরুল বলেন, সাংবাদিকদের কণ্ঠরোধ করতেই এ ধরনের মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। অবিলম্বে এসব মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তিনি।’
“চকরিয়া প্রেসক্লাবের সভাপতি আবদুল মজিদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাজমুল সাঈদ সোহেলের সঞ্চালনায় এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।’উক্ত
“সভায় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা। তাঁদের মধ্যে ছিলেন:
সহসভাপতি: ফরিদ আহমদ বাবুল, এম রায়হান চৌধুরী
যুগ্ম সম্পাদক: এইচএম রুহুল কাদের
অর্থ সম্পাদক: জহিরুল আলম সাগর
প্রচার সম্পাদক: রাজু দাশ
সহ-প্রচার সম্পাদক: শফিউল করিম সবুজ
পাঠাগার সম্পাদক: তৌহিদুল ইসলাম
আপ্যায়ন সম্পাদক: কফিল উদ্দিন
নির্বাহী সদস্য: জহিরুল ইসলাম, আবদুল মতিন চৌধুরী, আবদুল করিম বিটু!’

“সদস্য: সাঈদুল হক চৌধুরী, রিদুয়ানুল হক, আরফাত ছানি, তানবীরুল ইসলাম, হোসাইন মুহাম্মদ সবুজ ও জিল্লুর রহমান।’এ ছাড়াও সভায় প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।’

“সভায় নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক ইয়ার রহমান আনান ও ফয়সাল আলম সাগরের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার করে তাদের অব্যাহতি দেওয়ার দাবি জানান। তারা দ্ব্যর্থহীন কণ্ঠে হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে কোনো সাংবাদিককে হয়রানিমূলক বা অন্যায়ভাবে কোনো মামলায় জড়ানো হলে তা মেনে নেওয়া হবে না। সাংবাদিকদের যেকোনো বিষয়ে ভুল বোঝাবুঝি বা সমস্যার সৃষ্টি হলে, তা ক্লাব নেতৃবৃন্দ ও সিনিয়র সাংবাদিকদের সাথে বৈঠকের মাধ্যমে সৌহার্দ্যপূর্ণভাবে নিষ্পত্তি করার জন্য প্রশাসনের প্রতি বিশেষ আহ্বান জানানো হয়।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026