1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক ছাত্র পুনর্মিলনী-২০২৬ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিতঃ কটিয়াদী থানা ও ওসিকে জ্বালিয়ে দেওয়ার হুমকি, এলাকায় উদ্বেগ। কটিয়াদীতে তিন যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে চালকসহ আহত ৪ নবীনগরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল নড়াইলে রুহুল কবীর রিজভী যে জিহ্বায় রক্তের তৃষ্ণা, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে নবীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক গ্রেপ্তার সাধন সাহা জয় পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের যশোর কারাগার : সাজা শেষ তবু ফিরতে পারছে না ৪৪ ভারতীয় নওগাঁর নিয়ামতপুরে পুলিশের চেকপোস্টে আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ও দেশীয় অস্ত্র উদ্ধার

ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক ছাত্র পুনর্মিলনী-২০২৬ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিতঃ

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
  • ১২ Time View
25

আমজাদ হোসেন মিঠু,
বিভাগীয় প্রধান ঢাকা।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) সকালে রাজধানীর ঢাকা কলেজের কেন্দ্রীয় মাঠে ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা কলেজের সাবেক ভিপি, ঢাকা কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু। স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সাধারণ সম্পাদক মাজহারুল হক সোহান।

অনুষ্ঠানে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের শিক্ষাব্যবস্থাকে আমূল ঢেলে সাজানোর ওপর গুরুত্বারোপ করে বলেন, শিক্ষার্থীরা যেন পড়াশোনা শেষ করে যথাযথ কর্মসংস্থানের সুযোগ পায়, সে অনুযায়ী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে। শিক্ষার্থীরা যে শিক্ষা গ্রহণ করছে, তা যেন বাস্তব জীবনে, দেশের অর্থনীতি ও মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারে, তা নিশ্চিত করা প্রয়োজন।

ঢাকা কলেজের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যের কথা তুলে ধরে রাষ্ট্রপতি বলেন, ঢাকা কলেজ শুধু বাংলাদেশের নয়, সমগ্র উপমহাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। ব্রিটিশ শাসনামল, পাকিস্তান আমল এবং স্বাধীন বাংলাদেশে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা রাজনীতি, প্রশাসন, শিক্ষা, সাহিত্য ও সংস্কৃতিসহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

নিজের ছাত্রজীবনের স্মৃতিচারণ করে রাষ্ট্রপতি জানান, ১৯৬৩ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত তিনি ঢাকা কলেজে অধ্যয়ন করেছেন। সে সময় কলেজে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ছিল। তৎকালীন অধ্যক্ষ জালালউদ্দিন কঠোরভাবে এ নিষেধাজ্ঞা কার্যকর করতেন। তবে প্রতিকূল পরিবেশেও শিক্ষার্থীরা গোপনে শহীদ মিনারে ফুল দিয়েছেন এবং বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম পরিচালনার চেষ্টা করেছেন।

ঢাকা কলেজের বর্তমান অবকাঠামোগত সীমাবদ্ধতা ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধার ঘাটতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন রাষ্ট্রপতি। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত আবাসন ও হোস্টেল সুবিধা নেই। উন্নত লাইব্রেরি, গবেষণাগার এবং কম্পিউটার ব্যবহারের পর্যাপ্ত সুযোগ-সুবিধাও নিশ্চিত করা প্রয়োজন।

শিক্ষামন্ত্রী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি ঢাকা কলেজকে তার ঐতিহ্য ও মর্যাদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অবস্থানে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানান। শিক্ষার মানের দিক থেকে প্রতিষ্ঠানটিকে আবারও দেশের শীর্ষ অবস্থানে প্রতিষ্ঠিত করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন তিনি।

রাষ্ট্রপতি আরও বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের আন্দোলন পর্যন্ত বিভিন্ন সময়ে দেশের গণতান্ত্রিক ও সামাজিক পরিবর্তনে শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। শিক্ষার্থীদের চিন্তাভাবনা, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সৃজনশীলতা বিকাশে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় অধ্যাপক ড. মাহবুব উল্লাহ, বিশিষ্ট সাংবাদিক শফিক রেহমান, রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্না, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মোহাম্মদ শামীম কায়সারসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন তাঁর বক্তব্যে দেশের শিক্ষাব্যবস্থায় ব্যাপক সংস্কার, স্বচ্ছতা, জবাবদিহি ও শিক্ষার গুণগত মান নিশ্চিত করার বিষয়ে সরকারের পরিকল্পনা তুলে ধরেন।

তিনি ঢাকা কলেজের উন্নয়নে কয়েকটি গুরুত্বপূর্ণ পরিকল্পনার কথা জানান। এর মধ্যে রয়েছে শিক্ষক সংকট নিরসন, ১০ তলাবিশিষ্ট শিক্ষার্থীদের আবাসিক ভবন নির্মাণ, বহুমুখী হল ও একাডেমিক ভবন নির্মাণ, ঝুঁকিপূর্ণ ভবন সংস্কার এবং পানি, বিদ্যুৎ ও নিরাপত্তাব্যবস্থার উন্নয়ন।

তিনি আরও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে মেধাভিত্তিক শিক্ষক নিয়োগ ও স্বচ্ছ ভর্তি কার্যক্রম নিশ্চিত করা হবে। শিক্ষার্থীদের শৃঙ্খলা, শিক্ষার উৎকর্ষ এবং দেশ গঠনে নেতৃত্ব দেওয়ার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মোঃ আবদুস সালাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমেরিটাস অধ্যাপক আহমেদ কামাল, সংসদ সদস্য ফজলুল হক মিলন, সংসদ সদস্য কামরুজ্জামান রতন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক এবং ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস।

অনুষ্ঠানের একপর্যায়ে ঢাকা কলেজের পক্ষ থেকে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।

ঢাকা কলেজের ঐতিহ্যের ইতিহাস

১৮৪১ সালের ২০ নভেম্বর প্রতিষ্ঠিত ঢাকা কলেজ বাংলাদেশের উচ্চশিক্ষার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ নাম। দীর্ঘদিনের পথচলায় এ প্রতিষ্ঠান অসংখ্য মেধাবী শিক্ষার্থী তৈরি করেছে, যাঁরা দেশের রাজনীতি, প্রশাসন, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সামাজিক উন্নয়নে অবদান রেখে চলেছেন।

১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক ছাত্র পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠান শুধু একটি প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নয়; বরং ঢাকা কলেজের গৌরবময় অতীত, বর্তমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে বিভিন্ন প্রজন্মের সাবেক ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, শিক্ষাবিদ, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026