1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে পীরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি কুলিয়ারচরে বিস্ফোরক মামলায় আরও দুই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ বাজিতপুরে প্রতিবন্ধী ২৪ পরিবারের পাশে মৃত্তিকা ফাউন্ডেশন, বিতরণ ৪৮টি ছাগল নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজার থানা এলাকায় ওসি মোঃ আলীর নেতৃত্বে বিশেষ অভিযান গ্রেফতার-১৬ পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল সোনার চামচ ও বাটি, টাকার পরিমাণেও রেকর্ড নওগাঁর পোরশায় আগুনে পুড়ে যাওয়া বিএনপির দলীয় কার্যালয় পরিদর্শন করলেন মোস্তাফিজুর রহমান এমপি। নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযান, ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ যশোর জেলা জামায়াত ২০২৭–২৮ কর্মপরিষদ গঠন ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিন এর সহস্র স্বেচ্ছাসেবী যশোরে

বাজিতপুরে প্রতিবন্ধী ২৪ পরিবারের পাশে মৃত্তিকা ফাউন্ডেশন, বিতরণ ৪৮টি ছাগল

Reporter Name
  • Update Time : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৪ Time View
28

মাহিন আহমেদ

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

কিশোরগঞ্জের বাজিতপুরে প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুদের পরিবারের আর্থিক স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে বিনামূল্যে ৪৮টি ছাগল বিতরণ করেছে মৃত্তিকা প্রতিবন্ধী ফাউন্ডেশন।

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত একটি প্রকল্পের আওতায় উপজেলার ২৪টি প্রতিবন্ধী ব্যক্তি ও শিশুর পরিবারের মধ্যে এসব ছাগল বিতরণ করা হয়। প্রতিটি পরিবারকে দুটি করে ছাগল দেওয়া হয়েছে। এর মাধ্যমে সুবিধাবঞ্চিত পরিবারগুলোর বিকল্প আয়ের উৎস সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান।

আয়োজকরা জানান, প্রতিবন্ধী ব্যক্তি ও তাদের পরিবারের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং আর্থিক সক্ষমতা বাড়াতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026