1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৭:৩২|
Title :
কটিয়াদীতে ১৬৫ শতক জমি নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন: ‘জবরদখল নয়, ৩৮ বছরের বেশি সময় ধরে বৈধ ভোগদখলে আছি’ ফুলবাড়ীয়ায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড,ভ্রাম্যমাণ আদালতের অভিযান সীতাকুণ্ডে স্ক্র্যাপবোঝাই গাড়িতে ভয়াবহ আগুন গাইবান্ধা সদর গিদারী ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বালকের উপর হামলা মারপিট গুরতর আহত ১ ওসি কামরুজ্জামানের নেতৃত্বে চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন নীলফামারীর জলঢাকায় কৃষকের চাষাবাদকৃত ভুট্টা ও ধান বিক্রিতে প্রতিপক্ষের বাধার অভিযোগ গাইবান্ধা সদর উপজেলার ক্যাসিনো সম্রাট আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শিশু ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে নিকলীর ছাতিরচর, দোষীর দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন যশোর চাঁচড়ার ট্রাক্টর পার্টস ব্যাবসায়ী সমিতির সভা সম্পন্ন বটিয়াঘাটায় এমপি আমীর এজাজ খানকে সংবর্ধনা,মুক্তিযোদ্ধা ও হাসপাতালের জন্য বিভিন্ন সহায়তার ঘোষণা

নগরীর আমবাগানে মাদকের বিরুদ্ধে অভিযানে পুলিশের উপর হামলা ।

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ২৬, ২০২৬,
  • 24 Time View
33

কামরুল০১৮৮৩০৮৮০৮৪
নগরীর আমবাগানে মাদক ব্যবসায়ীকে ধরতে গিয়ে তার সহযোগীদের ছুরিকাঘাতে আহত হয়েছেন এক এসআইসহ দুই পুলিশ সদস্য। গতকাল শনিবার রাত ৮টার দিকে আমবাগান রেললাইন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্য হলেন ডবলমুরিং থানার উপপরিদর্শক (এসআই) মবিনুল ইসলাম। তাকে তাৎক্ষণিক উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে তার চিকিৎসা চলছে।
এ সময় ওই এসআইয়ের সাথে থাকা ১০ রাউন্ড গুলিসহ একটি নাইন এমএম পিস্তল দুর্বৃত্তরা নিয়ে গেছে বলে জানিয়েছেন অভিযানে থাকা এক পুলিশ সদস্য। তবে পুলিশের উপর হামলার ঘটনা নিশ্চিত করলেও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) গণমাধ্যম সেল অস্ত্র ও গুলি লুটের বিষয়টি স্বীকার করেনি।
পুলিশ সূত্র জানায়, আমবাগানসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিল আলমগীর নামের একজন। তাকে ধরতে ডবলমুরিং থানার এসআই মবিনুল ইসলামসহ একটি টিম অভিযান চালান। অভিযানে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হন টিমের সদস্যরা। কিন্তু হঠাৎ তার সহযোগীরা পুলিশের উপর হামলা করে। এ সময় এসআই মবিনুল ইসলাম গুরুতর আহত হন। পরে তাকে চমেক হাসপাতালে নেওয়া হয়। হামলায় অপর একজন পুলিশ সদস্য মাথায় আঘাত পেয়েছেন। তবে আলমগীরকে পালাতে দেননি অভিযান পরিচালনাকারী পুলিশ সদস্যরা। তাকে থানায় নেওয়া হয়েছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক আজাদীকে বলেন, অভিযানে গিয়ে আহত এসআই মবিনুল ইসলামের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। তার শরীরের ১০–১৫ স্থানে ছুরিকাঘাত করা রয়েছে। তিনি গুরুতর আঘাত পেয়েছেন।
এদিকে অভিযানে অংশ নেওয়া পুলিশের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে আজাদীকে জানান, হামলার সময় আহত এসআইয়ের সাথে থাকা নাইন এমএম পিস্তল ও ১০ রাউন্ড গুলি খোয়া যায়। পুলিশের একাধিক টিম ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও খোয়া যাওয়া অস্ত্র ও গুলি উদ্ধারে আমবাগানসহ আশেপাশের এলাকায় অভিযান চালাচ্ছে।
সিএমপির অতিরিক্ত উপকমিশনার আমিনুর রশিদ আজাদীকে বলেন, মাদক কারবারি ও সন্ত্রাসী আলমগীরকে গ্রেপ্তারের দাবিতে এলাকায় মানববন্ধনও হয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে আজকে (গতকাল) অভিযান পরিচালনা করে আমাদের একটি টিম তাকে গ্রেপ্তার করে। তখন তার সহযোগীরা হামলা করলে আমাদের একজন সদস্য গুরুতর আহত হন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে।
তিনি বলেন, হামলার পরও পুলিশ সদস্যরা আলমগীরকে থানায় নিয়ে আসতে সক্ষম হন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। পিস্তল ও গুলি খোয়া যাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অস্ত্র–গুলি খোয়া যাওয়ার বিষয়টি আমার নজরে নেই। এখন পর্যন্ত আমার কাছে এমন কোনো তথ্য নেই। পুরো বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026