1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| সন্ধ্যা ৬:৩০|
Title :
কটিয়াদীতে ১৬৫ শতক জমি নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন: ‘জবরদখল নয়, ৩৮ বছরের বেশি সময় ধরে বৈধ ভোগদখলে আছি’ ফুলবাড়ীয়ায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড,ভ্রাম্যমাণ আদালতের অভিযান সীতাকুণ্ডে স্ক্র্যাপবোঝাই গাড়িতে ভয়াবহ আগুন গাইবান্ধা সদর গিদারী ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বালকের উপর হামলা মারপিট গুরতর আহত ১ ওসি কামরুজ্জামানের নেতৃত্বে চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন নীলফামারীর জলঢাকায় কৃষকের চাষাবাদকৃত ভুট্টা ও ধান বিক্রিতে প্রতিপক্ষের বাধার অভিযোগ গাইবান্ধা সদর উপজেলার ক্যাসিনো সম্রাট আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শিশু ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে নিকলীর ছাতিরচর, দোষীর দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন যশোর চাঁচড়ার ট্রাক্টর পার্টস ব্যাবসায়ী সমিতির সভা সম্পন্ন বটিয়াঘাটায় এমপি আমীর এজাজ খানকে সংবর্ধনা,মুক্তিযোদ্ধা ও হাসপাতালের জন্য বিভিন্ন সহায়তার ঘোষণা

পাঁচলাইশ মডেল থানা পুলিশের অভিযানে ০৯টি মামলার আসামি বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ গ্রেফতার

Reporter Name
  • Update Time : শনিবার, জুলাই ২৫, ২০২৬,
  • 18 Time View
33

কামরুল০১৮৮৩০৮৮০৮৪
দীর্ঘদিন ধরে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র ব্যবহার ও প্রদর্শনের মাধ্যমে চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ সংঘটিত করে আসছিল কুখ্যাত সন্ত্রাসী মোঃ নাদিম (২৯)। তার বিরুদ্ধে চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই ও মাদক সংক্রান্ত সর্বমোট ০৯টি মামলা বিচারাধীন থাকলেও সে বেপরোয়া ভাবে একের পর এক অপরাধ সংঘটিত করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে আসছিল।
উপ-পুলিশ কমিশনার (উত্তর) মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, পাঁচলাইশ মডেল থানার নেতৃত্বে পাঁচলাইশ মডেল থানার অফিসার ও ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ২২/০৭/২০২৬ খ্রিঃ তারিখ রাত অনুমান ০১:৩৫ ঘটিকায় সিএমপির পাঁচলাইশ মডেল থানাধীন হিলভিউ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কুখ্যাত সন্ত্রাসী মোঃ নাদিম (২৯)-কে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামী-মোঃ নাদিম (২৯) এর দেওয়া তথ্যের ভিত্তিতে ২২/০৭/২০২৬ইং তারিখ রাত ০২:১৫ ঘটিকার সময় পাঁচলাইশ মডেল থানাধীন হিলভিউ ১০নং রোড সংলগ্ন মুক্তিযোদ্ধা কলোনীস্থ সাঈদের কলোনীর পরিত্যাক্ত ঘরের শুকনো পাতার স্তুপের ভিতর থেকে তার দেখানো ও নিজ হাতে বাহির করিয়া দেওয়া মতে ০১টি কালো রংয়ের BMW লিখা চেস্ট ব্যাগের ভিতর রক্ষিত (ক) ০১টি বিদেশী পিস্তল, (খ) ০১টি পিস্তলের ম্যাগাজিন, (গ) ৩টি তাজা গুলি উদ্ধার পূর্বক জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পাঁচলাইশ মডেল থানার মামলা নং-১৯, তারিখ: ২২/০৭/২০২৬ খ্রিঃ, The Arms Act, 1878-এর ১৯এ/১৯(এফ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026