1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
অষ্টম শ্রেণি পাস, সাবেক দর্জি ও সাপুড়ে থেকে কয়েক মাসের ব্যবধানে দুটি পত্রিকার সম্পাদক ও আসক-এর যুগ্ম মহাসচিব! বাণিজ্য ও জালিয়াতির চাঞ্চল্যকর অভিযোগ মেজর (অব.) আখতারুজ্জামানের গ্রেপ্তার: বিমানবন্দরের ঘটনা, নাকি রাজনৈতিক প্রেক্ষাপট? সাধারণ মানুষের অভিযোগে দ্রুত সাড়া, মাদক-কিশোর গ্যাং ও চাঁদাবাজির বিরুদ্ধে অভিযানে পুলিশের সুনাম বৃদ্ধি করেছেন বাঁশখালী থানার ওসি রবিউল পটিয়া হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শন। শ্রীনগরে আরাফাত রহমান স্মৃতি মিনি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিতঃ সিএমপিতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত* নবীনগরে গুরুতর আহত অজ্ঞাতপরিচয় ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন নবীনগরে পূর্ব বিরোধের জেরে গুলাগুলি পটিয়ায় গাজী কে.ডি ফাউন্ডেশনের এস.এস.সির উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা। ঝালকাঠিতে ভিডব্লুউবি কর্মসূচির আওতায় উপকারভোগীদের প্রশিক্ষণ বাস্তবায়ন করেছে দেশ বাংলা ফাউন্ডেশন

ব্রাহ্মণবাড়িয়ায় ‘প্রয়াস’ নিরাময় কেন্দ্র থেকে মাদকাসক্তদের পলায়ন, এলাকায় চরম আতঙ্ক

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬
  • ৩৩ Time View
84

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া শহরের ফুলবাড়িয়া এলাকার প্রয়াস’ মাদকাসক্তি নিরাময় কেন্দ্র থেকে বেশ কয়েকজন মাদকাসক্ত রোগী পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। আজ বুধবার (১৯ আগস্ট ২০২৬) বিকেলে এই ঘটনা ঘটে।
নিরাময় কেন্দ্র থেকে রোগীরা পালিয়ে যাওয়ার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনার পর থেকে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে ফুলবাড়িয়া এলাকার ‘প্রয়াস’ নিরাময় কেন্দ্র থেকে হঠাৎ করেই কয়েকজন মাদকাসক্ত রোগী পালিয়ে যান। নিরাময় কেন্দ্রের ভেতর থেকে রোগীদের বেরিয়ে যাওয়ার ও পলায়নের সেই দৃশ্য আশপাশের লোকজনের ক্যামেরায় ধরা পড়ে।
পরবর্তীতে সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায়।
একসঙ্গে বেশ কয়েকজন মাদকাসক্ত রোগী এভাবে পালিয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে নিরাপত্তাহীনতা ও ভীতি তৈরি হয়েছে। লোকজনের আশঙ্কা, পালিয়ে যাওয়া এসব ব্যক্তি যেকোনো সময় এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটাতে পারে।
দিনদুপুরে একটি নিরাময় কেন্দ্র থেকে রোগী পালিয়ে যাওয়ার ঘটনায় কেন্দ্রটির নিরাপত্তা ব্যবস্থা এবং পরিচালনা কতৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় সচেতন মহল। দ্রুত পালিয়ে যাওয়া ব্যক্তিদের পুনরায় আটক করে নিরাময় কেন্দ্রে ফিরিয়ে আনা এবং এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল বাড়ানোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে পুলিশ ও নিরাময় কেন্দ্র কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে স্থানীয় প্রশাসন তৎপর রয়েছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026