1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
হাইকোর্টের নির্দেশে কে বৃদ্ধ আংগুল দেখিয়ে সাতকানিয়া চলছে অবৈধ ইটভাটা ঢাকা কলেজের ১৮৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সাবেক ছাত্র পুনর্মিলনী-২০২৬ বর্ণাঢ্য আয়োজনে উদযাপিতঃ কটিয়াদী থানা ও ওসিকে জ্বালিয়ে দেওয়ার হুমকি, এলাকায় উদ্বেগ। কটিয়াদীতে তিন যানবাহনের ত্রিমুখী সংঘর্ষে চালকসহ আহত ৪ নবীনগরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল নড়াইলে রুহুল কবীর রিজভী যে জিহ্বায় রক্তের তৃষ্ণা, তারা রক্ত ছাড়া শান্তিতে থাকতে পারে নবীনগরে স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক গ্রেপ্তার সাধন সাহা জয় পটিয়ায় মুক্তি পণ দিয়ে ১৮জনের মুক্তি। পাহাড়ী সন্ত্রাসীদের থেকে মুক্তি পেতে সেনাক্যাম্পের দাবি -স্হানীয়দের যশোর কারাগার : সাজা শেষ তবু ফিরতে পারছে না ৪৪ ভারতীয় নওগাঁর নিয়ামতপুরে পুলিশের চেকপোস্টে আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ও দেশীয় অস্ত্র উদ্ধার

যশোর ঝিকরগাছায় ছেলে পরীক্ষায় ফেল করায় প্রধান শিক্ষককে মারধর

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ২৯ Time View
49

মালিকুজ্জামান কাকা
যশোরের ঝিকরগাছায় ছেলে পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় বিদ্যালয় প্রধান শিক্ষককে মারধর করেছেন এক অভিভাবক। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরের আগে সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে। ছেলে দশম শ্রেণির নির্বাচনি পরীক্ষায় ছয় বিষয়ে ফেল করায় ওই অভিভাবক প্রধান শিক্ষককে মারধর করেন।
ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ ঘটনায় বিদ্যালয় শিক্ষকদের অভিযোগে ওই অভিভাবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ইউনুস আলী ওই বিদ্যালয়ের শিক্ষার্থী আরফিন আহমেদের বাবা। মারধরের শিকার প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় মাথিয়াস রোজারিও।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, প্রধান শিক্ষক নিজের চেয়ারে বসে থাকা অবস্থায় হঠাৎ কক্ষে প্রবেশ করেন ইউনুস আলী। এরপর কিছু বুঝে ওঠার আগেই তিনি প্রধান শিক্ষককে চড় মারেন। পরে অন্য শিক্ষকেরা কক্ষে প্রবেশ করে তাঁকে নিবৃত্ত করেন। একপর্যায়ে ইউনুস আলীর স্ত্রী ও জনৈক নয়ন কক্ষে প্রবেশ করে। তাঁদের প্রধান শিক্ষকের ওপর চড়াও হতে দেখা যায়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার এসএসসি নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশ হয়। এতে আরফিন আহমেদ ছয় বিষয়ে ফেল হয়। পরবর্তী পরীক্ষায় অংশ নিতে পারবে না জানতে পেরে তার বাবা ইউনুস আলী প্রধান শিক্ষককে মারধর করেন।
এ ঘটনায় সহকারী প্রধান শিক্ষক শরিফুজ্জামানসহ ১১ শিক্ষক থানায় অভিযোগ করেন। পরে বিকেলে অভিযান চালিয়ে ইউনুস আলীকে আটক করে পুলিশ।
ঝিকরগাছা থানা পরিদর্শক (তদন্ত) ইদ্রিস আলী বলেন, প্রধান শিক্ষক লাঞ্ছিত ঘটনায় ইউনুস আলীর বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত অভিভাবককে আটক করা হয়েছে। মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026