1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| রাত ৮:১৮|
Title :
কটিয়াদীতে ১৬৫ শতক জমি নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন: ‘জবরদখল নয়, ৩৮ বছরের বেশি সময় ধরে বৈধ ভোগদখলে আছি’ ফুলবাড়ীয়ায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড,ভ্রাম্যমাণ আদালতের অভিযান সীতাকুণ্ডে স্ক্র্যাপবোঝাই গাড়িতে ভয়াবহ আগুন গাইবান্ধা সদর গিদারী ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বালকের উপর হামলা মারপিট গুরতর আহত ১ ওসি কামরুজ্জামানের নেতৃত্বে চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন নীলফামারীর জলঢাকায় কৃষকের চাষাবাদকৃত ভুট্টা ও ধান বিক্রিতে প্রতিপক্ষের বাধার অভিযোগ গাইবান্ধা সদর উপজেলার ক্যাসিনো সম্রাট আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শিশু ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে নিকলীর ছাতিরচর, দোষীর দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন যশোর চাঁচড়ার ট্রাক্টর পার্টস ব্যাবসায়ী সমিতির সভা সম্পন্ন বটিয়াঘাটায় এমপি আমীর এজাজ খানকে সংবর্ধনা,মুক্তিযোদ্ধা ও হাসপাতালের জন্য বিভিন্ন সহায়তার ঘোষণা

রাঙামাটির অন্দ্রিলা দেবের মৃত্যুর রহস্য

Reporter Name
  • Update Time : রবিবার, জুলাই ২৬, ২০২৬,
  • 33 Time View
50

কামরুল০১৮৮৩০৮৮০৮৪
রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়ায় অন্দ্রিলা দেব (১১) নামে এক শিশুর গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ এলাকাবাসী মতে এই মৃত্যু রহস্যজনক। গত শুক্রবার দিবাগত রাতে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে চন্দ্রঘোনা থানা পুলিশ। মারা যাওয়া ওই শিশু বাঙালহালিয়া চাইল্ড মর্নিং স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী এবং বাঙালহালিয়া ইউনিয়নের দক্ষিণেশ্বর কালীমন্দির সংলগ্ন এলাকার মৃত অপু দেব ও বিপাশা দেবের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, বাবার মৃত্যুর পর অন্দ্রিলা দেব তার দাদু বিমল দেবের বাসায় থেকে লেখাপড়া করতো। ঘটনার দিন শুক্রবার তার ছোট ভাইয়ের সঙ্গে খুঁটিনাটি বিষয় নিয়ে বাকবিতণ্ডা হয়। এরপরই সে আত্মহত্যা করেছে বলে পরিবারের ধারণা। তবে স্থানীয়দের অনেকের ধারণা, ১১ বছরের শিশু আত্মহত্যা করার মতো নয়। এটি নিছক আত্মহত্যা নাকি খুন– তার তদন্ত প্রয়োজন। স্থানীয় ইউপি সদস্য শিমুল দাস বলেন, অভিমান করে শিশুটি আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে থানায় অবগত করা হয়েছে।
এদিকে চন্দ্রঘোনা থানার ওসি সাকের আহমেদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ সদস্যরা যায়। তবে শিশুটির মা বা পরিবারের কারো অভিযোগ না থাকায় মৃতদেহ সৎকার করার অনুমতি দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026