1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
ডবলমুরিং থানাকে শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে রাতদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছেন ওসি আরিফ ফয়সাল হোসেন মটরস্ মহানগর ব্যাডমিন্টন টুর্ণামেন্ট ২০২৬-এর শুভ উদ্বোধন করেন সিএমপি কমিশনার* পেকুয়া থানা এলাকায় ওসি মেহেদীর নেতৃত্বে অভিযান সেবনকারী গ্রেফতার জামালগঞ্জে জাতীয় যুব দিবস-২০২৬ পালিত। নওগাঁর পোরশায় জাতীয় যুব দিবস উদযাপন: র‍্যালি, আলোচনা সভা ও চেক বিতরণ। নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার মহেশপুরের ৭ মৌজা যশোর চৌগাছায় অন্তর্ভুক্তির প্রতিবাদে মানববন্ধন যশোরের বাঘারপাড়া ডিগ্রি কলেজ আঙিনায় ১৬ মেহগনি গাছের ডাল কেঁটে সাবাড়, শিক্ষার্থী মানববন্ধন আকবর শাহ থানা এলাকায় হোটেল সিটি প্যালেসে দিনরাত চলছে দেহ ব্যবসা শ্যামনগরের মুন্সীগঞ্জে জেলে-বাওয়ালীদের মানববন্ধন, সুন্দরবনকে বনদস্যুমুক্ত করার দাবী

রাজবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ২১ ব্যবসায়ী সর্বশান্ত ॥ ফায়ার সার্ভিসকর্মীসহ আহত ৪

জেলা প্রতিনিধি, রাজবাড়ী ॥
  • Update Time : সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৪৮৭ Time View
590

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভয়াবহ অগ্নিকান্ডে ২১ ব্যবসায়ীর সর্বস্ব ভস্মিভূত হয়েছে। ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ২ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীসহ ৪জন আহত হয়েছে।
আগুনের কারণে রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কে প্রায় ২ঘন্টা যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। আগুনে বহরপুর বাজারের সজিরুদ্দীনের পাটের ঘর, আব্দুস সালামের পাটের ঘর, মহিদুল ইসলামের সাইকেল পাটর্স, মিলন শিকদারের পাটের ঘর, মাছেম মন্ডলের ভুসিমালের ঘর, তাপস সাহার ভুষিমালের, বাবলু শিকদারের কাপড়ের দোকান, জালালের কাপড়ের দোকান, সুজিতের স্বর্নের দোকান, আলামিনের লেপের দোকান, আজিজুলের গ্যাসের দোকান, আকমলের দর্জি দোকান, হাকিমের সারের দোকান, প্রভাব ঘোষের মুদি দোকান, কিশোরীর মুদি দোকান, মোরশেদের অটো পার্টসের দোকান, ইসলামের চাউলের দোকান, তৈয়ব আলীর পাটের ঘর,  কৃষ্ণের পাটের ঘর, মোহাম্মদ আলীর সাইকেল পাটর্স, কৃষ্ণ সাহার কাপড়ের দোকান, তৈয়ব আলীর গুদাম।  

সোমবার (০৯ মার্চ) দুপুর সাড়ে ১১ টায় হঠাৎ করেই বালিয়াকান্দি উপজেলার বহরপুর বাজারের ঘর গুলোতে আগুনের সূত্রপাত ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর বাজারে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় মুহূর্তের মধ্যেই কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা নিমিষেই বাজার জুড়ে ছড়িয়ে পড়তে থাকে। এতে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ও হতাশা নেমে আসে। পরে তা দ্রুত পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। চোঁখের সামনে মুহূর্তের মধ্যেই ব্যবসায়ীদের স্বপ্ন ও জীবিকার অবলম্বন আগুনে ভস্মিভূত হতে দেখা যায়। খবর পেয়ে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। পরে রাজবাড়ী ও বালিয়াকান্দি ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলেন, আগুন লাগার পর খুব অল্প সময়ের মধ্যেই দোকানগুলো পুড়ে যায়। এতে তাদের লাখ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। কিভাবে আগুন লাগলো কেউ বলতে পারছেন না।

বহরপুর বাজার পরিচালনা কমিটির (বণিক সমিতি)’র সভাপতি আবুল কালাম আজাদ বলেন, বাজারে এ রকম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ২১জন ব্যবসায়ী কয়েক কোটি টাকার ক্ষতিগ্রস্থ হয়েছে। আগুন লাগার কারণ হিসেবে ফায়ার সার্ভিস বৈদ্যুতিক শক সার্কিট থেকে করতে পারে বলে ধারণা করছেন। ক্ষতির পরিমাণ হিসেবে স্থাপনা সহ মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে আনুমানিক ২ কোটি টাকা।

রাজবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের উপ-সহকারী পরিচালক মোঃ সোহেল রানা বলেন, খবর পেয়ে আমরা বালিয়াকান্দি ও রাজবাড়ী ইউনিটের সদস্যরা প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। সঠিক সময়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌছাতে পারায় বড় ধরণের ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে বাজারটি। আগুন নিয়ন্ত্রণে আনতে গিয়ে ৩জন ফায়ার ফাইটার আহত হয়েছে। অগ্নিকান্ডের কারণ ও ক্ষতির পরিমাণ এখনো জানা সম্ভব হয়নি।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, বহরপুর বাজারে অগ্নিকান্ডের খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, গ্রাম পুলিশ কাজ করেছে। আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের তালিকা করে সহযোগিতা করা হবে। তবে আগুনের সুত্রপাত ও ক্ষতির পরিমাণ এখনো পাওয়া যায়নি।

ঘটনার কিছুক্ষন পর থেকেই বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করাসহ তাঁর নেতৃত্বে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়। তিনি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সাথে কথা বলেন এবং মালিকগনকে নিজে দাঁড়িয়ে থেকে দোকানের মধ্যে কাজ করার পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

One thought on "রাজবাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ড ২১ ব্যবসায়ী সর্বশান্ত ॥ ফায়ার সার্ভিসকর্মীসহ আহত ৪"

  1. dailybangladeshpatrika says:

    সত্য প্রকাশে নির্ভীক আমরা

Comments are closed.

More News Of This Category

Categories

© All rights reserved © 2026