1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১লা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১১:১৮|
Title :
গোবিন্দগঞ্জে পর্নোগ্রাফি ভিডিও ধারণ ও ছড়িয়ে দেওয়ার অভিযোগে নারীসহ ৪ জন গ্রেপ্তার নান্দনিক, আধুনিক ও জনবান্ধব ভাতগাঁও ইউনিয়ন গড়ার প্রত্যয় মো: সাজন মিয়া টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে চুরি করা মালামালসহ যুবক আটক, মোবাইল কোর্টে কারাদণ্ড সিলেটে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে এনসিপির নাসীরুদ্দীন ও সার্জিসের কটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা রৌমারীতে বিজিবির অভিযানে আসামীবিহীন ২টি ভারতীয় গরু আটক রামেকে ৬২তম এমবিবিএস ইন্টার্ন চিকিৎসকদের শপথগ্রহণ, মানবিক ও নৈতিক চিকিৎসাসেবার আহ্বান ভূমিমন্ত্রী মিনুর ওসি জায়েদ নুরের নেতৃত্বে কতোয়ালিতে অভিযান গ্রেফতার-১৪ জগন্নাথপুরে ধর্মীয় অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে হাওরে নৌকা ডুবে ৪জন নিখোঁজ,১ জনের লাশ উদ্ধার। নোয়াখালীতে সমাবেশের নামে উসকানি ও মিথ্যাচারের প্রতিবাদে হেযবুত তওহীদের সংবাদ সম্মেলন সরকারের জরুরি হস্তক্ষেপ ও নিরাপত্তার দাবি ডিমলায় শহিদ জিয়াউর রহমান কলেজের নতুন একাডেমিক ভবনের উদ্বোধন

রাজাপুরে ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত, সমাবেশ ও বিনামূল্যে বৃক্ষ বিতরণ

ঝালকাঠি প্রতিনিধি
  • Update Time : বুধবার, জুলাই ২২, ২০২৬,
  • 8 Time View
19

ঝালকাঠি প্রতিনিধি: ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝালকাঠির রাজাপুরে আলোচনা সভা, সমাবেশ ও বিনামূল্যে বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলার তুলাতলা সৈয়দ ফয়জুল করিম (রহ.) কমপ্লেক্স অডিটোরিয়ামে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ আল-আমিন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজাপুর উপজেলা সভাপতি কে এম ইব্রাহিম খলিল-এর সভাপতিত্বে এবং উপজেলা সেক্রেটারি মাওলানা ইসহাক বিন আব্দুল আউয়াল-এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি জেলা সেক্রেটারি মাওলানা মো. দ্বীন ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মুজাহিদ কমিটির রাজাপুর উপজেলা সদর মাওলানা মুফতি আসাদুজ্জামান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঝালকাঠি জেলা সেক্রেটারি মাওলানা ইব্রাহিম আল হাদি, ইসলামী আন্দোলন বাংলাদেশের রাজাপুর উপজেলা সভাপতি মাওলানা জাহিদুর ইসলাম, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের রাজাপুর উপজেলা সভাপতি মাওলানা আল আমিন দোহারী, ইসলামী আন্দোলনের সৌদি আরব (রিয়াদ) শাখার সভাপতি মাওলানা ফরিদ উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের রাজাপুর উপজেলা সভাপতি মো. মফিজুর রহমান এবং ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের রাজাপুর উপজেলা সভাপতি মো. হুমায়ন কবির।

বক্তারা ইসলামী যুব আন্দোলনের আদর্শ, নৈতিকতা ও সমাজকল্যাণমূলক কর্মকাণ্ড তুলে ধরে তরুণদের নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে সংগঠনের কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথি ও অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা বিতরণ করা হয়।

‎মো. নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি:
মোবাইল ০১৭৪৭-৯৮৬৩৫৮ /০১৭৫৬-৫৫৫৩২১
তারিখ: ২২জুলাই ২০২৬

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026