1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
টেকনাফে মানবপাচারকারী দলের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনাকালে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ঃ সেনাসদস্য নিহত মদনে ইজি বাইক উল্টে এক নারী নিহত। কটিয়াদীতে গভীর রাতে মালবাহী ট্রাক উল্টে ভয়াবহ দুর্ঘটনা, আহত চালক-হেলপার নবীনগরে অ্যাডভোকেট রফিকুল হোসেনের স্মরণসভা অনুষ্ঠিত কটিয়াদীতে বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে উপজেলা জামায়াতের গণসংবর্ধনা কালুরঘাট সেতুর দুই পাড়ে দীর্ঘদিন ধরে চলে আসছে অবৈধ বালুর কারবার চন্দনাইশের মাজার পয়েন্ট সেতুর ওপর (বরুমতি ব্রিজ) থেকে গুরুতর আহত অবস্থায় এক ব্যক্তি কে উদ্ধার জমি নিয়ে বিরোধের জেরে পীরগাছায় ভাবীর চুল ছিঁড়ে গলা টিপে হত্যাচেষ্টা, আহত ৩, থানায় এজাহার সন্ত্রাস , মাদক, কিশোর গ্যাং দমন করতে বাকলিয়া থানায় ওসি শাহিনুরের জোরদার অভিযান নওগাঁয় সড়ক দুর্ঘটনায় প্রান গেল অনার্স পড়ুয়া এক মেধাবী ছাত্রের।

রাজাপুরে দুইটি এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন এমপি জামাল

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ৫০ Time View
99

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠির রাজাপুর উপজেলায় গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও সড়ককে টেকসই করতে দুইটি হেরিং বোন বন্ড (এইচবিবি) সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ মে) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বড় কৈবর্ত্যখালী এলাকায় প্রথম পর্যায়ের এইচবিবি সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। পরে আঙ্গারিয়া ও গুদিঘাটা বাজার এলাকাতেও পৃথকভাবে সড়ক নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়। ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল আনুষ্ঠানিকভাবে এসব উন্নয়ন কাজের উদ্বোধন করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত আরা মৌরি, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হক নান্টুসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় প্রকল্পটির কাজ পরিচালিত হচ্ছে। সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে এলাকার কাঁচা ও ঝুঁকিপূর্ণ সড়কগুলো আরও টেকসই হবে। এতে স্থানীয় বাসিন্দাদের চলাচলের দুর্ভোগ কমবে এবং গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে বলে আশা করা হচ্ছে।
‎মো.নাঈম হাসান ঈমন
ঝালকাঠি প্রতিনিধি:
মোবাইল ০১৭৪৭-৯৮৬৩৫৮ /০১৭৫৬-৫৫৫৩২১
তারিখ: ১৩মে ২০২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026