1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সকাল ৬:১০|
Title :
যশোর জেলাকে আইনশৃঙ্খলা বাহিনীর মহড়া, অপরাধীদের কড়া বার্তা বুধবার সকালে এয়ার ইন্ডিয়ার বিমান না যাওয়াই- বিমানবন্দরে যাত্রী বিক্ষোভ। সিএমপি কমিশনারের ‘ওপেন হাউজ ডে’-তে সেবা নিলেন সেবাপ্রত্যাশীরা আকবর শাহ থানার ওসি কামরুজ্জামানের বিরুদ্ধে অপপ্রচারের তিব্র প্রতিবাদ চান্দগাঁও থানা এলাকায় ওসি জসিম উদ্দিনের নেতৃত্বে অভিযান বুইশ্যার সাত সহযোগি গ্রেফতার শমশেরনগরে ঈদে মীলাদুন্নবী (সা.) র‍্যালি বাস্তবায়ন কমিটি গঠন মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ঔষধ রোগীদের না দিয়ে আগুনে পুড়িয়ে দেওয়ার অভিযোগ। গোদাগাড়ীতে অনিয়মের অভিযোগে ‘সেবা ক্লিনিক’ সিলগালা কুলিয়ারচরে মাদক মামলায় ৩ বছরের সাজাপ্রাপ্ত নারী গ্রেফতার চিলমারীতে “প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা সংক্রান্ত চিলমারী উপজেলা কমিটির” সাথে এডভোকেসি সভা অনুষ্ঠিত।

শান্তির নগর পোরশা। নওগাঁর পোরশায় ৭ মাসে ১৯ জনের অপমৃত্যু, বেশ কিছু আত্মহত্যা।

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১১, ২০২৬,
  • 10 Time View
20

পোরশা (নওগাঁ) প্রতিনিধি:- নওগাঁর পোরশা উপজেলায় গত সাত মাসে ১৯ জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটেছে। পুলিশ প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, হত্যা, আত্মহত্যা, সড়ক দুর্ঘটনা, সাপের কামড়, বিদ্যুৎস্পৃষ্ট ও পানিতে ডুবে এসব মৃত্যুর ঘটনা ঘটে।
জানাগেছে, গত সাত মাসে সর্বোচ্চ ৬ জন আত্মহত্যার পথ বেছে নেন। এর মধ্যে তেঁতুলিয়া ইউনিয়নের পলাশ ডাঙ্গা গ্রামের অতুল বর্মন (৬০), বড় রনাইল গ্রামের প্রশান্ত বর্মন (২৫), মশিদপুর ইউনিয়নের বালিচাঁদ গ্রামের জুয়েল মন্ডল (৩৯) এবং ঘাটনগর ইউনিয়নের তাঁতীপাড়া গ্রামের আইয়ুব আলী (৪৭) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। এছাড়া তাঁতিপাড়া গ্রামের সুমাইয়া জান্নাত (১৮) বিষপানে এবং ছাওড় খাতিরপুর গ্রামের রাকিবুল ইসলাম রাজু (১৮) অতিরিক্ত ঘুমের ওষুধ সেবন করে আত্মহত্যা করেন।
অসাবধানতা ও দুর্ঘটনায় প্রাণহানির সংখ্যাও কম নয়। মে মাসে ঠিকাদার সামিনুল ইসলাম শাহ্ (৫৫), ৮ জুলাই শিশু আবদুল্লাহ (১০), ১৭ জুলাই রাকিবুল ইসলাম (১৭) এবং ৩১ জুলাই ফাওজিয়া (৪৬) সর্পদংশনে মারা যান।
অন্যদিকে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন শোভাপুর গ্রামের তহুরুল ইসলাম (৩৬), শিশা ডাঙ্গাপাড়ার সাইদুল ইসলাম (৪০) এবং গত ২৮ জুলাই কাতকইল বিলপাড়া গ্রামের আব্দুল আজিজ (২৭) ও মাহবুর রহমান (২৮)। পানিতে ডুবে মারা গেছে ছাতিয়া গ্রামের শিশু ফাতেমা (৬) ও নিতপুর পূর্ব দিয়াড়াপাড়া গ্রামের শিশু মাহিম (৭)।
সড়ক দুর্ঘটনায় মারা যান সরাইগাছি কাতিপুর গ্রামের হাফিজদ্দিন হাপি (৬৫)। এছাড়া নছিমন-ভটভটির ধাক্কায় প্রাণ হারান আদিবাসী নেতা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রামলাল কুজুর (৪০)।
গত ১ এপ্রিল পারিবারিক কলহের জেরে স্বামীর ছোঁড়া প্রেসার কুকারের আঘাতে মর্জিনা খাতুন (২৬) নামে এক গৃহবধূ নিহত হন; এ ঘটনায় পুলিশ ঘাতক স্বামীকে আটক করে। গত ১৮ ফেব্রুয়ারি নিতপুর ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর কুলাডাঙ্গা খাড়ির ধার থেকে বুলু (৫৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউর রহমান জানান, প্রতিটি ঘটনার পর থানায় অপমৃত্যু (ইউডি) মামলা ও প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তিনি আরও বলেন, “আইনি ব্যবস্থার পাশাপাশি এসব অকাল ও অস্বাভাবিক মৃত্যু রোধ করতে পারিবারিক ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026