চিতলমারী থানা প্রেসক্লাবের পথচলা ও ভাবনা : কামরুল ইসলামের সাথে এক সন্ধ্যা।
মো: আজাদ খান, চিতলমারী।
Update Time :
মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬,
61 Time View
চিতলমারী থানা প্রেসক্লাবের পথচলা ও ভাবনা : কামরুল ইসলামের সাথে এক সন্ধ্যা।
মো: আজাদ খান, চিতলমারী। বাগেরহাটের চিতলমারীতে সাবেক ছাএনেতা, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: কামরুল ইসলামের সাথে চিতলমারী থানা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সৌজন্যমূলক বৈঠক করেন। সৌজন্যমূলক সভায় নবগঠিত চিতলমারী থানা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ তাদের কর্মকাণ্ড , গণমাধ্যমের গুরুত্ব ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন। একান্ত আলাপচারিতায় মো: কামরুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্য বলেন' কোন নির্দিষ্ট ব্যক্তি, দল, কোন প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা বা প্রচারের জন্য নয় বরং গ্রহণযোগ্য সংবাদ প্রকাশ করতে হবে। সাংবাদিক ও গণমাধ্যম সমাজের আয়না যার মাধ্যমে সমাজের বাস্তব চিত্র, অসংগতি ও সত্য ঘটনা মানুষের সামনে ফুটে ওঠে। এই আয়নার কাজ হলো কোন রাখঢাক না রেখে সমাজের আসল রূপ তুলে ধরা'। কামরুল ইসলাম এ সময় চিতলমারী থানা প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন ও কর্মরত সাংবাদিকবৃন্দদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন। শান্তিপূর্ণ এ সভায় চিতলমারী থানা প্রেসক্লাবের সাংবাদিকদের অভিনন্দনে সিক্ত হন কামরুল ইসলাম।
77
মো: আজাদ খান, চিতলমারী।
বাগেরহাটের চিতলমারীতে সাবেক ছাএনেতা, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ও সম্ভাব্য উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মো: কামরুল ইসলামের সাথে চিতলমারী থানা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ সৌজন্যমূলক বৈঠক করেন।
সৌজন্যমূলক সভায় নবগঠিত চিতলমারী থানা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ তাদের কর্মকাণ্ড , গণমাধ্যমের গুরুত্ব ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা করেন। একান্ত আলাপচারিতায় মো: কামরুল ইসলাম সাংবাদিকদের উদ্দেশ্য বলেন’ কোন নির্দিষ্ট ব্যক্তি, দল, কোন প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা বা প্রচারের জন্য নয় বরং গ্রহণযোগ্য সংবাদ প্রকাশ করতে হবে। সাংবাদিক ও গণমাধ্যম সমাজের আয়না যার মাধ্যমে সমাজের বাস্তব চিত্র, অসংগতি ও সত্য ঘটনা মানুষের সামনে ফুটে ওঠে। এই আয়নার কাজ হলো কোন রাখঢাক না রেখে সমাজের আসল রূপ তুলে ধরা’।
কামরুল ইসলাম এ সময় চিতলমারী থানা প্রেসক্লাবের উত্তরোত্তর সাফল্য কামনা করেন ও কর্মরত সাংবাদিকবৃন্দদের সার্বিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।
শান্তিপূর্ণ এ সভায় চিতলমারী থানা প্রেসক্লাবের সাংবাদিকদের অভিনন্দনে সিক্ত হন কামরুল ইসলাম।