1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বৃহস্পতিবার| সন্ধ্যা ৭:২০|
Title :
শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারগণের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে তারেক রহমানের কিশোরগঞ্জ সফর ঘিরে প্রশাসনের ব্যাপক প্রস্তুতি বুটেক্স ছাত্রদল সাধারণ সম্পাদকের হলে অবৈধভাবে রুম দখল, নিশ্চুপ প্রশাসন বেনাপোলে গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য আনন্দ র‍্যালি ছাতকে সোনাই নদীতে ড্রেজার সিন্ডিকেটের তাণ্ডব ​তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারানোর আশঙ্কায় এলাকাবাসী, নীরব ভূমিকার অভিযোগে ক্ষোভ পটিয়ায় বিএনপির গণতন্ত্রের বিজয় মিছিলে বৃষ্টিতে হাজারো মানুষের ঢল। মোহনপুর কেশরহাট পৌরসভা বিএনপির আস্থা ও ভরসার প্রতীক,কারানির্যাতিত নেতা রাকিবুল ইসলাম তুষার। ৫ ই আগষ্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মনোহরদীতে যুবদলের মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত কালাইয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন, শহীদ যোদ্ধার কবরে শ্রদ্ধা ও বিজয়ীদের পুরস্কার প্রদান! কালিয়াকৈরে ছিনতাইকারীর হাতে অটোরিস্কাচালকের গলাকাটা মরদেহ উদ্ধার

জুলাই গনঅভ্যুত্থান দিবসে শহীদ সাব্বির’কে শ্রদ্ধাঞ্জলি।৷ চিতলমারীতে উপজেলা প্রশাসন ও পুলিশের পুষ্পস্তবক অর্পণ।

মো: আজাদ খান, চিতলমারী
  • Update Time : বুধবার, আগস্ট ৫, ২০২৬,
  • 66 Time View
76

চিতলমারীতে উপজেলা প্রশাসন ও পুলিশের পুষ্পস্তবক অর্পণ।

মো: আজাদ খান, চিতলমারী,

বাগেরহাটের চিতলমারী উপজেলায় জুলাই গনঅভ্যুত্থান দিবস -২০২৬ উপলক্ষে শহীদ সাব্বির ইসলাম সাকিবের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন ও চিতলমারী থানা পুলিশ। দিবসটির তাৎপর্য তুলে ধরতে বুধবার (৫ ই আগস্ট) সকালে উপজেলার হিজলা গ্রামে অবস্থিত শহীদ সাব্বির ইসলাম শাকিবের কবর জিয়ারত, পুষ্পস্তবক দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে আনুষ্ঠানিক কর্মসূচি পালন করা হয়।

জাতির গণতান্ত্রিক আন্দোলনে আত্মত্যাগারী শহীদদের স্মরণে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: শহিদুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো: আহসান হাবিব (ঠান্ডু), সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বাবু, জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো: মনিরুজ্জামান গাজী,শহীদ পরিবারের আত্মীয় স্বজন, সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, স্থানীয় নেতৃবৃন্দ ও জনতা, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন সাংবাদিকবৃন্দ অংশ নেয়। তাদের উপস্থিতিতে দিবসটি একটি গভীর ও শ্রদ্ধাপূর্ণ পরিবেশে শেষ হয়।

উপস্থিত ও স্থানীয়দের মতে’ শহীদ সাব্বির ইসলাম সাকিব একটি পরিবারের নয় বরং সমগ্র চিতলমারীবাসীর গর্ব। তার আত্মত্যাগ নতুন প্রজন্মকে দেশপ্রেম এবং ন্যায়ের পক্ষে অবস্থান নেওয়ার অনুপ্রেরণা যোগাবে।প্রতিবছর দিবসটি পালনের মাধ্যমে শহীদদের স্মৃতি সংরক্ষণ এবং তাদের অবস্থান নতুন প্রজন্মের সামনে তুলে ধরা সম্ভব হবে বলে তারা মনে করেন।

উল্লেখ্য’ জুলাই অভ্যুথান দিবস-২০২৬ উপলক্ষে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের চিতলমারীতেও যথাযোগ্য মর্যাদায় শহীদদের স্মরণে দিবসটি পালন করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026