
বিশেষ প্রতিবেদন: মোঃ নাসিরউদ্দিন
রাজশাহীর মোহনপুর উপজেলায় প্রশাসনিক সুবিধা বৃদ্ধি, নান্দনিকতা বজায় রাখা এবং সেবামুখী পরিবেশ নিশ্চিত করতে একাধিক সংস্কার ও উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করা হয়েছে। উপজেলা প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় সম্প্রতি উপজেলা চত্বরের অভ্যন্তরীণ রাস্তা নির্মাণ, প্রবেশমুখে আকর্ষণীয় সীমানা তোরণ স্থাপন এবং জরাজীর্ণ সেমিনার কক্ষটিকে আধুনিক সুযোগ-সুবিধাসম্বলিত করে সংস্কার সম্পন্ন করা হয়।
উন্নয়নকাজের মূল বিষয়সমূহ:
উপজেলা চত্বরে নতুন রাস্তা নির্মাণ: অফিসে আগত সাধারণ জনগণ ও কর্মকর্তা-কর্মচারীদের চলাচলের সুবিধার্থে উপজেলা পরিষদ চত্বরের অভ্যন্তরীণ সড়কগুলো পাকা ও আধুনিকায়ন করা হয়েছে। এতে করে বর্ষাকালে কাদা ও পানি জমার ভোগান্তি দূর হয়েছে।
সীমানা তোরণ (গোট) নির্মাণ: মোহনপুর উপজেলার প্রবেশমুখে এবং উপজেলা চত্বরে দৃষ্টিমনোহর ও নান্দনিক সীমানা তোরণ নির্মাণ করা হয়েছে, যা উপজেলার ভাবমূর্তি ও প্রশাসনিক পরিচিতি বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
সেমিনার কক্ষের আধুনিকায়ন: প্রশাসনিক বিভিন্ন সভা, সেমিনার ও প্রাতিষ্ঠানিক কর্মশালা আয়োজনের সুবিধার্থে পুরাতন সেমিনার কক্ষটি সংস্কার করা হয়েছে। এতে আধুনিক সাউন্ড সিস্টেম, প্রজেক্টর, সুসজ্জিত আসন ব্যবস্থা ও শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশ যুক্ত করা হয়েছে।
স্থানীয়দের মতে, প্রশাসনিক চত্বরে এই সংস্কার ও অবকাঠামোগত পরিবর্তনের ফলে উপজেলা পরিষদের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি সরকারি সেবার পরিবেশ আরও গতিশীল ও ত্বরান্বিত হয়েছে।