1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| বুধবার| দুপুর ২:১৭|
Title :
কটিয়াদীতে ১৬৫ শতক জমি নিয়ে পাল্টা সংবাদ সম্মেলন: ‘জবরদখল নয়, ৩৮ বছরের বেশি সময় ধরে বৈধ ভোগদখলে আছি’ ফুলবাড়ীয়ায় মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড,ভ্রাম্যমাণ আদালতের অভিযান সীতাকুণ্ডে স্ক্র্যাপবোঝাই গাড়িতে ভয়াবহ আগুন গাইবান্ধা সদর গিদারী ইউনিয়নে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বালকের উপর হামলা মারপিট গুরতর আহত ১ ওসি কামরুজ্জামানের নেতৃত্বে চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন নীলফামারীর জলঢাকায় কৃষকের চাষাবাদকৃত ভুট্টা ও ধান বিক্রিতে প্রতিপক্ষের বাধার অভিযোগ গাইবান্ধা সদর উপজেলার ক্যাসিনো সম্রাট আরিফুল ইসলামকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। শিশু ধর্ষণের ঘটনায় ক্ষোভে ফুঁসছে নিকলীর ছাতিরচর, দোষীর দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন যশোর চাঁচড়ার ট্রাক্টর পার্টস ব্যাবসায়ী সমিতির সভা সম্পন্ন বটিয়াঘাটায় এমপি আমীর এজাজ খানকে সংবর্ধনা,মুক্তিযোদ্ধা ও হাসপাতালের জন্য বিভিন্ন সহায়তার ঘোষণা

শ্বাসরুদ্ধকর ম্যাচে পিপিআইএমএসসির দুর্দান্ত জয় ফরিদপুর জেলাকে হারিয়ে ঢাকা বিভাগ দক্ষিণ সেমিফাইনালে মুন্সীগঞ্জ:

Reporter Name
  • Update Time : শুক্রবার, জুন ১২, ২০২৬,
  • 58 Time View
95

আমজাদ হোসেন মিঠু,
জেলা প্রতিনিধি (মুন্সীগঞ্জ) |
মুন্সীগঞ্জ জেলার ক্রীড়াঙ্গনের জন্য এক গৌরবময় অর্জনের সাক্ষী হলো ১২ জুন ২০২৬, শুক্রবার। প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে ঢাকা বিভাগ (দক্ষিণ) এর ২য় কোয়ার্টার ফাইনাল ম্যাচে শক্তিশালী ফরিদপুর জেলা দলকে ৬ রানের রোমাঞ্চকর ব্যবধানে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে মুন্সীগঞ্জের পিপিআইএমএসসি।
শরীয়তপুরের বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও উত্তেজনাপূর্ণ। শেষ মুহূর্ত পর্যন্ত জয়-পরাজয়ের দোলাচলে থাকা ম্যাচে অসাধারণ দলগত নৈপুণ্য, দৃঢ় মনোবল এবং সুন্দর পরিকল্পনার মাধ্যমে পিপিআইএমএসসি কাঙ্ক্ষিত বিজয় ছিনিয়ে আনে। খেলা শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে সৌজন্যমূলক করমর্দন,
প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে মুন্সীগঞ্জ জেলার প্রতিনিধি হিসেবে এটি একটি ঐতিহাসিক অর্জন। সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের বিজয় জেলার অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠান ও তরুণ খেলোয়াড়দের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবে এবং ভবিষ্যতে ক্রীড়া চর্চায় নতুন উদ্দীপনা সৃষ্টি করবে।
এই গৌরবোজ্জ্বল সাফল্যে প্রতিষ্ঠানের অধ্যক্ষ, কোচ, খেলোয়াড়, দলনেতা এবং সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত কমিটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে মুন্সীগঞ্জ জেলা প্রশাসন এবং জেলা ক্রীড়া সংস্থা।
জানা গেছে, প্রতিষ্ঠানের অধ্যক্ষ ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ উল্যাহ খেলোয়াড়দের সার্বক্ষণিক দিকনির্দেশনা, উৎসাহ ও মনোবল দৃঢ় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ম্যাচের প্রতিটি ধাপে তিনি খেলোয়াড়দের আত্মবিশ্বাস জোগান এবং শেষ পর্যন্ত লড়ে যাওয়ার সাহস প্রদান করেন।
বিজয়-পরবর্তী প্রতিক্রিয়ায় উচ্ছ্বসিত অধ্যক্ষ শরীফ উল্যাহ বলেন
এই সাফল্য কোনো একক ব্যক্তির কৃতিত্ব নয়। এটি আমাদের খেলোয়াড়, কোচিং স্টাফ, শিক্ষক, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টা, কঠোর পরিশ্রম ও সুপরিকল্পিত দলগত কর্মকৌশলের ফল। দলগত ঐক্য ও আত্মবিশ্বাসই আমাদের এই ঐতিহাসিক বিজয় এনে দিয়েছে।”
মুন্সীগঞ্জবাসীর প্রত্যাশা, একই ধারাবাহিকতা বজায় রেখে পিপিআইএমএসসি সেমিফাইনালেও সাফল্যের স্বাক্ষর রাখবে এবং জাতীয় পর্যায়ে জেলার মুখ আরও উজ্জ্বল করবে। এই ঐতিহাসিক অর্জনে বর্তমানে সমগ্র মুন্সীগঞ্জবাসী গর্বিত ও আনন্দিত।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026