1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| মঙ্গলবার| দুপুর ১২:০১|
Title :
শার্শার বাগআঁচড়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনা: ট্রাকের ধাক্কায় যুবক নিহত। গোবিন্দগঞ্জে ইয়াবা সেবনের দায়ে দুইজনের এক মাসের কারাদণ্ড রাজশাহীতে উদ্ধারকৃত ৫০টি হারিয়ে যাওয়া মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী নওগাঁয় জলবায়ু পরিবর্তন পরিবেশের অবক্ষয় ও মানবাধিকার বিষয়ে সাংবাদিকদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ নগ্ন ভিডিও ফেসবুকে পোষ্ট করায় আত্মহত্যা করেন মা-মেয়ে পার্বতীপুরে ১৫ হাজার ৫৭৬ যৌন উত্তেজক সিরাপসহ গ্রেপ্তার-৩ বায়জিদ থানার দূর্দষ অভিযানে ডেভিড ইমনের দুই সহযোগী গ্রেফতার কারিতাস বাংলাদেশ কেন্দ্রীয় অফিস থেকে এবং সিলেট ডায়োসিসের মহামান্য বিশপ ও আঞ্চলিক পরিচালকসহ জামালগঞ্জে পরিদর্শন। ব্রিটেনে বিশ্বনাথের ইছমাইল উদ্দিনের ব্যাচেলর ডিগ্রী অর্জন।

সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্নঃ

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, জুন ১১, ২০২৬,
  • 55 Time View
97

আমজাদ হোসেন মিঠু
জেলা প্রতিনিধি .
সিরাজদিখান (মুন্সীগঞ্জ)
১১/০৬/২০২৬
মুন্সীগঞ্জের সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ‘বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
আজ ১১ জুন (বৃহস্পতিবার) বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুম্পা ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল মুন্সীগঞ্জ-১ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মোঃ আব্দুল্লাহর। তবে গুরুত্বপূর্ণ সংসদীয় ব্যস্ততার কারণে তিনি যথাসময়ে উপস্থিত হতে পারেননি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী এবং সিরাজদিখান উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছাঃ কামরুন্নাহার।
এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা বিএনপির সহ-সভাপতি হাজী মোতাহার হোসেন এবং উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আতাউর রহমান।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে সিরাজদিখান উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সুস্থ দেহ ও সুন্দর মন গঠনে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার প্রয়োজনীয়তা উল্লেখ করে বক্তারা বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণ এবং শিক্ষার্থীদের খেলাধুলার সুবিধার্থে খেলার মাঠ আরও বড় করার বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস ও সুচিন্তিত অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে সিরাজদিখান উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোজ্ঞ আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও কৃতিত্বপূর্ণ অবদান রাখা শিক্ষার্থীদের হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন সভাপতি, বিশেষ অতিথিবৃন্দসহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা। এক চমৎকার ও আনন্দমুখর পরিবেশের মধ্য দিয়ে দিনব্যাপী এই বর্ণিল আয়োজনের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2026