1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা :
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১২:৪৬|
Title :
উপভোক্তা বিষয়ক দপ্তর আয়োজিত, হর ঘর তিরঙ্গা শোভাযাত্রা ও তিরঙ্গা উৎসব পালিত হল নালিতাবাড়ীতে মাদকবিরোধী সচেতন নাগরিক সমাজের আলোচনা সভা ও কার্যালয় উদ্বোধন নিতপুর দারুস সুন্নাহ ফাজিল মাদ্রাসার মোবাশ্বের হোসেনের দাখিলে জিপিএ-৫ অর্জন। মোঃ মোস্তাকিম বিল্লাহ ঈদগাঁও বাজারের ব্যবসায়ীদের মত বিনিময়ে উঠে এলো নারা সমস্যার কথা পটিয়ায় ১৩বছরের অপহৃত,লামার কিশোরী উদ্ধার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন –যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সংগ্রাম পেরিয়ে কর্মসংস্থানের স্বপ্নে দেশবন্ধু এগ্রো ফিড চেয়ারম্যান মুহাম্মদ মাসুদ রানার এগিয়ে চলা ৮০তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি এবং পরিদর্শনে কলকাতা পুলিশ কমিশনার ও বোম স্কোয়াড কুকুর। মহিলা পরিষদ’র উদ্যোগে না’গঞ্জে “মহুয়া খান কিশোরী স্বাস্থ্য পরামর্শ কেন্দ্র” উদ্বোধন পুঠিয়ায় এডিপি ও এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় বিভিন্ন উন্নয়ন কাজের শুভ উদ্বোধন

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় সরকার যুগান্তকারী পদক্ষেপ নিচ্ছেন –যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

Reporter Name
  • Update Time : শুক্রবার, আগস্ট ১৪, ২০২৬,
  • 4 Time View
11

মকবুল হোসেন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক এমপি বলেছেন, বর্তমান সরকার খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। খেলাধুলার মাধ্যমে সুস্থ জাতি গঠন, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা এবং তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে নিয়ে আসতে সরকার নিরলসভাব কাজ করে যাচ্ছে
আজ ১৪ আগস্ট শুক্রবার বিকালে স্থানীয় নগরীর অফিসার্স ক্লাবে শহরের প্রথম আন্তর্জাতিক মানের টার্ফ ফুটবল মাঠ দি স্পোর্টিভা (The Sportiva) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেছেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী ইতোমধ্যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্বাস্থ্য ক্ষেত্রে প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং শিক্ষা ক্ষেত্রে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে। আগামী শিক্ষাবর্ষ থেকে চতুর্থ শ্রেণি থেকে শিক্ষার্থীদের জন্য খেলাধুলা বাধ্যতামূলক করা হচ্ছে। খেলাধুলার মাধ্যমে শিশুদের ডিভাইসের প্রতি আসক্তি থেকে দূরে রাখা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
প্রতিমন্ত্রী বলেন, ১০ থেকে ১৪ বছরের কিশোর-কিশোরীদের অংশগ্রহণে তৃণমূল পর্যায়ের প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে নিয়ে আসার কার্যক্রমের প্রথম আসর সফলভাবে শেষ হয়েছে। দ্বিতীয় আসরের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম চলমান রয়েছে। এবার ১০টি ইভেন্টে ইউনিয়ন পর্যায় থেকে দল গঠন করা হবে। আগামী অক্টোবরের প্রথম সপ্তাহের দিকে দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদান কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির আদলে খাল খনন কর্মসূচিও বর্তমান সরকার শুরু করেছে। আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা রয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এবং তীব্র গরম থেকে রক্ষা পেতে বৃক্ষরোপণের ওপর গুরুত্ব দিতে হবে। প্রত্যেক শিক্ষার্থীকে একটি করে গাছ লাগানোর আহ্বান জানান ।ময়মনসিংহের ক্রীড়া অবকাঠামো প্রসঙ্গে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, সারা দেশের ২২টি জেলায় থাকা সুইমিং পুলগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে। ময়মনসিংহের সুইমিং পুলের প্রয়োজনীয় সংস্কার ও আধুনিকায়নের কাজ এগিয়ে নেওয়া হবে। শিশুদের সাঁতার শেখানোর মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পানিতে দুর্ঘটনা থেকে তাদের রক্ষা করা সম্ভব।
তিনি বলেন, দেশের প্রত্যেক জেলায় নতুন অবকাঠামো তৈরি না করে বিদ্যমান ক্রীড়া অবকাঠামোগুলোকে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। আট বিঘা জমি না হলেও ছোট পরিসরের উপযুক্ত জায়গাকে মাঠ হিসেবে ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে। আগামী পাঁচ বছর পর দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ থাকবে এটাই সরকারের লক্ষ্য।
ময়মনসিংহে ক্রীড়া অবকাঠামো উন্নয়নে স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিদের সহযোগিতা কামনা করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, নদীর ওপারে প্রায় ৩৫ একর জায়গাকেও ক্রীড়া কার্যক্রমে কাজে লাগানোর পরিকল্পনা করা যেতে পারে। আগামী পাঁচ বছর পর অলিম্পিকের সর্বোচ্চ আসরে বাংলাদেশের ক্রীড়াবিদদের অংশগ্রহণ নিশ্চিত করে পদকের জন্য লড়াই করতে সরকার কাজ করছে।
প্রতিবন্ধী সন্তানদের অবহেলা না করে তাদের ক্রীড়াক্ষেত্রে নিয়ে আসার আহ্বান জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, তাদের মধ্য থেকেও অলিম্পিক ও প্যারা অলিম্পিকে পদক জয় করার সম্ভাবনা রয়েছে। ইতোমধ্যে প্যারা ক্রীড়াবিদদের ক্রীড়া ভাতার আওতায় আনা হয়েছে। তিনি আরও বলেন, আগামী পাঁচ বছর পর দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ, ৬৪টি জেলায় ক্রীড়া অবকাঠামো, প্রায় ৫০৩টি উপজেলায় মিনি স্টেডিয়ামের কার্যক্রম এবং বিশেষ চাহিদাসম্পন্ন ক্রীড়াবিদদের জন্য খেলাধুলার ব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করছে। বক্তব্য শেষে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক টার্ফ ফুটবল মাঠ দি স্পোর্টিভার শুভ উদ্বোধন ঘোষণা করেন।
ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য মোঃ আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ এমপি , ময়মনসিংহ-৫ (মুক্তাগাছা) আসনের সংসদ সদস্য জাকির হোসেন বাবুল এমপি । ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ফখর উদ্দিন আহমেদ বাচ্চু,এমপি ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু এমপি, মসিক সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন, দি স্পোর্টিভার ম্যানেজিং ডাইরেক্টর এ কে এম ফেরদৌস।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় ক্রীড়া সংগঠক, খেলোয়াড়, ফুটবলপ্রেমী, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে টার্ফ ফুটবল মাঠে ২০০৩ সালে সাফ গোল্ডকাপ (সাফ চ্যাম্পিয়নশিপ) স্বর্ণপদক জয়ী দলের সাথে প্রতিমন্ত্রী প্রীতি ফুটবল ম্যাচে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026