1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:৪৪|
Title :
দৈনিক আজকালের কন্ঠ পত্রিকা’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ব্রাহ্মণবাড়িয়া পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা কানাডায় টরেন্টোতে ভাতিজি সানিয়ার জন্য রেয়ালটর হিশাম চিশতির বর্ণাঢ্য জন্মদিন উৎসব পালন করে হৈ চৈ ফেলে দিয়েছে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন লোহাগাড়া বাসি তারেক রহমানের বিরুদ্ধে অশালীন মন্তব্যের প্রতিবাদে সোনাইমুড়ীতে বিক্ষোভ মিছিল। ডাঃ শেখ ফরহাদ হোসেন অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় মুন্সিগঞ্জ জেলা ৯৩ বন্ধুদের পক্ষ থেকে অভিনন্দন দিনাজপুরের হিলিতে নিজ মেয়েকে ভুট্টার ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার পীরগাছায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন- সুন্দরগঞ্জের জহুরুল হাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের (জাতীয় শ্রেষ্ঠ পুরুষ্কার প্রাপ্ত) এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

পলাশবাড়ী উপজেলায় ইউপি চেয়ারম্যানের উদ্যোগ ইউনিয়নবাসীর জন্য ইফতার ও দোয়া মাহফিল

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, মার্চ ১১, ২০২৬,
  • 145 Time View

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ২নং হোসেনপুর ইউনিয়ন পরিষদের দুবারের নির্বাচিত চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১১ই মার্চ বিকেলে হাসবাড়ী হাইস্কুল মাঠে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আয়োজনে প্রায় দশ হাজার মানুষের জন্য ৩৫ মণ চাল ৪০ মন আলু ১টি বড় গরু ১টি বড় খাসির প্রস্তুতি ছিল।

পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ সামাজিক সংগঠনের প্রতিনিধি সাধারণ মুসল্লিরা ছাড়াও গরীব অসহায় দুস্থ এবং স্থানীয় মসজিদ মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন অংশগ্রহণ করেন।

অংশগ্রহণকারীদের মাঝে চেয়ারম্যানসহ তার বড় বোন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর আক্তার বানু শিফন ছোট ভাই জেলা যুবদল নেতা তৌহিদুল আমিন সুমন মন্ডল সহ পরিবারের অন্যান্য সদস্যরা সেবা প্রদান করেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী দৌলতপুরের কিনু শেখ জানায় চেয়ারম্যানের এমন মহতি উদ্যোগ সত্যি প্রশংসনীয়। যে কারনে আমরা ইউনিয়নবাসী মানুষ একত্র হয়ে ইফতার করেছি।

মধ্যরামচন্দ্রপুরের এন্তাজ আলী জানান আমরা একজন যোগ্য চেয়ারম্যান পেয়েছি। চেয়ারম্যানের প্রতিটি পদক্ষেপ আমাদের কাছে ভালোলাগার। এমন চেয়ারম্যান পেয়ে আমরা গর্বিত।

করতোয়া পাড়া থেকে আগত সোনাভান ভানু জানান টিটু চেয়ারম্যান অনেক ভালো মানুষ। ম্যালাদিন পর গরুর গোস্তো আলুর ডাল দিয়ে ইফতার করছি। চেয়ারম্যান প্রত্যাক বছর এই আয়োজন করে থাকেন।

আয়োজক ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু বলেন পবিত্র রমজান মাস মানুষকে ধৈর্য সংযম ও সহমর্মিতার শিক্ষা দেয়।

আমি প্রতি বছর আমার ইউনিয়নবাসীর মিলনমেলা ঘটাতে এমন আয়োজন করে থাকি। এই গরীব অসহায় মানুষজন বারবার ভোট দিয়ে আমাকে ইউনিয়নের চেয়ারম্যান বানিয়েছেন।

তাদের জন্য কিছু করাটা আমার ভালো লাগার বিষয়। এই মাসের শিক্ষা থেকে অনুপ্রাণিত হয়ে সমাজের সকল মানুষকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান তিনি।

ইফতার মাহফিলে স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। আয়োজনে উপস্থিত অতিথিরা এমন আয়োজনের জন্য চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটুর প্রতি প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ধর্মীয় আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।

মাহফিল শেষে দেশ জাতির মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়

Please Share This Post in Your Social Media

More News Of This Category
All rights reserved ©2026