1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৫ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ২রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| বুধবার| সন্ধ্যা ৭:০৩|
Title :
বাংলা শুভ নববর্ষ নিয়ে তুষার কান্তি সেনবাগে অবৈধ জ্বালানি তেলের অবৈধ মজুদ ১৫০০ লিটার জব্দ, জরিমানা ৫০ হাজার টাকা চিলমারীতে “বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন উপলক্ষে” আনন্দ ও শোভাযাত্রা অনুষ্ঠিত মোংলায় বৈশাখী শোভা যাত্রায় বাংলা নববর্ষ পালিত প্রাণের উচ্ছ্বাসে বর্ণিল নান্দাইল উপজেলায় প্রশাসনের আয়োজনে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন নোয়াখালীর সেনবাগে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে ১৪৩৩ বাংলা নববর্ষ দেশবাসীকে নতুন বছরের শুভেচ্ছা জানালেন সাবেক মেয়র আজিজুল ইসলাম পিকুল অন্তরা কবিরের বৈশাখী প্রেম। উৎসবমুখর পরিবেশে গোদাগাড়ীতে বাংলা নববর্ষ উদযাপন লস্করপুরে ৯৩ বন্ধুদের মিলনমেলা: পান্তা-ইলিশের আয়োজনে মেতে উঠল শৈশব

সাংবাদিকদের সম্মানে সিলেটে ছাত্রশিবিরের ইফতার মাহফিল অনুষ্ঠিত

এম সাঈদ | সিলেট
  • Update Time : সোমবার, মার্চ ১৬, ২০২৬,
  • 64 Time View

এম সাঈদ | সিলেট
সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগর শাখা।

সোমবার (১৬ মার্চ) নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে উক্ত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি শহীদুল ইসলাম সাজুর সভাপতিত্বে, মহানগর সেক্রেটারি আবু তাহের মু. ফাহিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও দৈনিক আমার দেশ পত্রিকার সিলেট ব্যুরো চিফ খালেদ আহমদ, দৈনিক প্রভাত বেলার সম্পাদক কবীর আহমদ সোহেল,
সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি গুলজার আহমদ হেলাল, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা সিলেট এর সাধারণ সম্পাদক আনিস রহমান, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি হুমায়ুন কবির লিটন, ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজা সিলেটের সাবেক সাধারণ সম্পাদক সাকিব আহমদ মিঠু।

মাহফিলে সিলেটে কর্মরত প্রিন্ট, ইলেকট্রোনিক ও অনলাইন মিডিয়ার শতাধিক সাংবাদিক অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন- ছাত্রশিবির শাবিপ্রবির সভাপতি মাসুদ রানা তুহিন, সিলেট জেলা পূর্বের সভাপতি আবু আইউব মঞ্জু ও সিলেট জেলা পশ্চিমের সভাপতি আবু জুবায়ের।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
All rights reserved ©2026