1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:৪৩|
Title :
দৈনিক আজকালের কন্ঠ পত্রিকা’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ব্রাহ্মণবাড়িয়া পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা কানাডায় টরেন্টোতে ভাতিজি সানিয়ার জন্য রেয়ালটর হিশাম চিশতির বর্ণাঢ্য জন্মদিন উৎসব পালন করে হৈ চৈ ফেলে দিয়েছে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন লোহাগাড়া বাসি তারেক রহমানের বিরুদ্ধে অশালীন মন্তব্যের প্রতিবাদে সোনাইমুড়ীতে বিক্ষোভ মিছিল। ডাঃ শেখ ফরহাদ হোসেন অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় মুন্সিগঞ্জ জেলা ৯৩ বন্ধুদের পক্ষ থেকে অভিনন্দন দিনাজপুরের হিলিতে নিজ মেয়েকে ভুট্টার ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার পীরগাছায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন- সুন্দরগঞ্জের জহুরুল হাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের (জাতীয় শ্রেষ্ঠ পুরুষ্কার প্রাপ্ত) এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

বগুড়ায় নকল তাল মিসরি কারখানায় অভিযান, ৪০ হাজার টাকা জরিমানা

বগুড়া জেলা প্রতিনিধি
  • Update Time : বুধবার, মার্চ ১১, ২০২৬,
  • 143 Time View

বগুড়া সদর উপজেলার বৃন্দাবনপাড়ায় অবস্থিত “পূজা মিসরি কারখানা”-তে অভিযান চালিয়ে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ মার্চ) জেলা প্রশাসন বগুড়া, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয় এবং র‍্যাব-১২ বগুড়ার যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানকালে দেখা যায়, কারখানাটিতে নিষিদ্ধ টেক্সটাইল রং মিশিয়ে শিশুখাদ্য তাল মিসরি তৈরি করা হচ্ছে। এছাড়া অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন করা হচ্ছিল। একই সঙ্গে নকল মোড়কে তাল মিসরি প্যাকেটজাত করা এবং মিসরি ও তাল মিসরি তৈরিতে নিষিদ্ধ রাসায়নিক হাইড্রোজ ব্যবহার করার প্রমাণ পাওয়া যায়।
এসব অপরাধে দোষ স্বীকারের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আজাদ হোসেনের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত “পূজা মিসরি কারখানা”-কে ৪০ হাজার টাকা জরিমানা করেন এবং তা আদায় করা হয়।
এ সময় অনিরাপদ শিশুখাদ্য ও সংশ্লিষ্ট উপকরণ বিধি মোতাবেক জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, র‍্যাব-১২ বগুড়া, সিপিএসসি বগুড়ার একটি চৌকস টিম এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
All rights reserved ©2026