1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শুক্রবার| সন্ধ্যা ৭:৪৪|
Title :
দৈনিক আজকালের কন্ঠ পত্রিকা’র ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন ব্রাহ্মণবাড়িয়া পুঠিয়ায় সাবেক মেয়রের বাড়িতে হামলা কানাডায় টরেন্টোতে ভাতিজি সানিয়ার জন্য রেয়ালটর হিশাম চিশতির বর্ণাঢ্য জন্মদিন উৎসব পালন করে হৈ চৈ ফেলে দিয়েছে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন লোহাগাড়া বাসি তারেক রহমানের বিরুদ্ধে অশালীন মন্তব্যের প্রতিবাদে সোনাইমুড়ীতে বিক্ষোভ মিছিল। ডাঃ শেখ ফরহাদ হোসেন অধ্যাপক পদে পদোন্নতি পাওয়ায় মুন্সিগঞ্জ জেলা ৯৩ বন্ধুদের পক্ষ থেকে অভিনন্দন দিনাজপুরের হিলিতে নিজ মেয়েকে ভুট্টার ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে পিতা গ্রেফতার পীরগাছায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ মেলার উদ্বোধন- সুন্দরগঞ্জের জহুরুল হাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের (জাতীয় শ্রেষ্ঠ পুরুষ্কার প্রাপ্ত) এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

দীঘিনালায় পুলিশের অভিযানে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি রিপন আটক

মোঃ হাচান আল মামুন দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, মার্চ ১২, ২০২৬,
  • 107 Time View

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে রিপন (২৬) নামে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক পলাতক আসামিকে আটক করা হয়েছে। বুধবার (১১ মার্চ) বিকেল আনুমানিক ৪টার দিকে উপজেলার পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দীঘিনালা থানার এসআই রফিকের নেতৃত্বে পরিচালিত অভিযানে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা রিপনকে গ্রেপ্তার করা হয়। আটক রিপন উপজেলার বোয়ালখালী ইউনিয়নের পুরাতন বাজার এলাকার মৃত ফয়েজের ছেলে।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, রিপনের বিরুদ্ধে মাদক ব্যবসা, অপহরণ, হত্যা চেষ্টা এবং কিশোর গ্যাং পরিচালনাসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলার গ্রেপ্তারি পরোয়ানা ছিল এবং দীর্ঘদিন ধরে তিনি পলাতক ছিলেন।
দীঘিনালা থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল বাহার জানান, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা দমনে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। গ্রেপ্তার হওয়া রিপনের বিরুদ্ধে একাধিক মামলার পরোয়ানা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও বলেন, উপজেলায় মাদক ব্যবসা বা সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবেই সহ্য করা হবে না। অপরাধ দমনে পুলিশের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
All rights reserved ©2026