
জাবেদ আহমেদ রিপন শ্রীমঙ্গল উপজেলা প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলা সহ দেশে-বিদেশি অবস্থানরত সকল মুসলিম উম্মাতে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ হাফিজুর রহমান চৌধুরী তুহিন।
শুভেচ্ছা বার্তায় তিনি উল্লেখ করেন, সহস্র মাস অপেক্ষায় শ্রেষ্ঠ পবিত্র মাহে রমজান
একমাস সিয়াম সাধনার পর আমরা পবিত্র ঈদুল ফিতর উদযাপন করতে যাচ্ছি।
পবিত্র ঈদুল ফিতর আমাদের মধ্যে নিয়ে আসুক ভ্রাতৃত্বের বার্তা, আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে, আমরা যেন পারস্পরিক ভালবাসা সহমর্মিতায় আবদ্ধ ও বিনয়ী হই।
আমরা সুন্দর সমাজ, শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠায় শ্রীমঙ্গল উপজেলার সর্বস্তরের জনগণকে এক যুগে কাজ করার অনুরোধ জানিয়েছেন।