1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| দুপুর ১২:০৫|
Title :
প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ফিলিং স্টেশন সিন্ডিকেট ভেঙে দিল এনএসআই: রাজশাহীতে তেল কারবারি আটক ইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেফতার শ্রীপুর “বেকাসাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাটি ভরাটের অনিয়ম নিয়ামতপুরে ১৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB)-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রংপুরে নিজের চাচাতো বোনকে পায়ের রগ কেটে হত্যা মোহনপুরে ছোট্ট নিশাতের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া, তদন্তের দাবি এলাকাবাসীর নিয়ামতপুরে গভীর রাতে কলেজ ছাত্রের গলায় ফাঁস ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন লোহাগাড়া বাসি

ছেলের হাতে বৃদ্ধ পিতার নির্মম হত্যাকাণ্ডের শিকার

এস এ হাসিব ময়মনসিংহ জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, মার্চ ২৯, ২০২৬,
  • 31 Time View

এস এ হাসিব
ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধ পিতাকে নৃশংসভাবে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ছেলের সন্তানরাও জড়িত বলে জানিয়েছে পুলিশ।
রোববার (২৯ মার্চ ২০২৬) উপজেলার রাধাকানাই ইউনিয়নের খালইপুড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত হোসেন আলী (৭০) স্থানীয়ভাবে শুঁটকি ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে হোসেন আলীর সঙ্গে তার ছেলে রফিকুল ইসলামের বিরোধ চলছিল। রোববার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিরোধটি চরম আকার ধারণ করে। একপর্যায়ে রফিকুল ইসলাম তার বড় ছেলে ইব্রাহিম খলিলসহ আরও কয়েকজনকে নিয়ে হোসেন আলীর ওপর হামলা চালায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, হামলাকারীরা বাঁশের লাঠি দিয়ে এলোপাতাড়ি মারধর করে তাকে গুরুতর আহত করে। মাথায় গুরুতর আঘাতে রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়ার পরও নির্যাতন বন্ধ হয়নি। পরে তাকে পাশের একটি পুকুরে ফেলে দেওয়া হয়, যেখানে পানিতে ডুবে তার মৃত্যু হয়।
ঘটনার পর এলাকায় চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।
ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় অভিযুক্ত রফিকুল ইসলাম ও তার ছেলে ইব্রাহিম খলিলকে গ্রেফতার করা হয়েছে। অন্য দুই অভিযুক্ত পলাতক রয়েছে এবং তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
All rights reserved ©2026