1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৪:৩১|
Title :
প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ফিলিং স্টেশন সিন্ডিকেট ভেঙে দিল এনএসআই: রাজশাহীতে তেল কারবারি আটক ইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেফতার শ্রীপুর “বেকাসাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাটি ভরাটের অনিয়ম নিয়ামতপুরে ১৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB)-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রংপুরে নিজের চাচাতো বোনকে পায়ের রগ কেটে হত্যা মোহনপুরে ছোট্ট নিশাতের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া, তদন্তের দাবি এলাকাবাসীর নিয়ামতপুরে গভীর রাতে কলেজ ছাত্রের গলায় ফাঁস ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন লোহাগাড়া বাসি

ফিলিং স্টেশন সিন্ডিকেট ভেঙে দিল এনএসআই: রাজশাহীতে তেল কারবারি আটক

স্টাফ রিপোর্টার মোঃ মাহাবুল ইসলাম মুন্না
  • Update Time : শুক্রবার, এপ্রিল ১৭, ২০২৬,
  • 2 Time View

স্টাফ রিপোর্টার মোঃ মাহাবুল ইসলাম মুন্না
রাজশাহীতে ফিলিং স্টেশনের কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে অবৈধভাবে জ্বালানি তেল সংগ্রহ ও চড়া দামে বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে মহানগরীর আলুপট্টি এলাকার একটি বহুতল ভবনে অভিযান চালিয়ে অভিযুক্ত রাকিব হাসানকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫ হাজার টাকা জরিমানা করে।
রাকিব হাসান মহানগরীর হোসনীগঞ্জ বেতপট্টি এলাকার শাহজাহান আলীর ছেলে বলে জানা গেছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বোয়ালিয়া ভূমি অফিসের সহকারী কমিশনার আরিফ হোসেন। তিনি জানান, অভিযানে ৪০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে, যা বাজারমূল্যে বিক্রি করা হয়েছে। জরিমানার অর্থসহ তেল বিক্রির টাকা আগামী রোববার রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হবে।
গোয়েন্দা সূত্রে জানা গেছে, রাকিব ফিলিং স্টেশনের কর্মচারীদের সঙ্গে যোগসাজশ করে অতিরিক্ত পেট্রোল ও অকটেন সংগ্রহ করতেন। পরে সেগুলো একটি ভবনের বেসমেন্টে মজুত রেখে ২০০ থেকে ২৫০ টাকা দরে বাইকারদের কাছে বিক্রি করতেন।
এনএসআইয়ের রাজশাহী মেট্রো কার্যালয়ের সদস্যরা দীর্ঘদিন ধরে বিষয়টি নজরদারিতে রাখছিলেন। অভিযানের দিন এক সদস্য ক্রেতা সেজে তেল কিনতে গেলে রাকিব বিক্রিতে সম্মত হন। এ সময় তাকে হাতেনাতে আটক করা হয়।
অভিযানকালে বেসমেন্টে থাকা বোতল ও জার দেখে ধারণা করা হচ্ছে, সম্প্রতি প্রায় ৫০০ লিটার জ্বালানি তেল এভাবে অবৈধভাবে বিক্রি করেছেন রাকিব।
এ ধরনের অবৈধ মজুত ও সিন্ডিকেট ঠেকাতে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।@⁨Md Abdul Rouf⁩

Please Share This Post in Your Social Media

মন্তব্য করুন

More News Of This Category
All rights reserved ©2026