1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| রাত ৪:৩০|
Title :
প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ফিলিং স্টেশন সিন্ডিকেট ভেঙে দিল এনএসআই: রাজশাহীতে তেল কারবারি আটক ইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেফতার শ্রীপুর “বেকাসাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাটি ভরাটের অনিয়ম নিয়ামতপুরে ১৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB)-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রংপুরে নিজের চাচাতো বোনকে পায়ের রগ কেটে হত্যা মোহনপুরে ছোট্ট নিশাতের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া, তদন্তের দাবি এলাকাবাসীর নিয়ামতপুরে গভীর রাতে কলেজ ছাত্রের গলায় ফাঁস ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন লোহাগাড়া বাসি

ভ্রাম্যমাণ আদালতের অভিযান: মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা, ২ জনের জেল

খালিদ হোসেন হৃদয় ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি
  • Update Time : মঙ্গলবার, মার্চ ৩১, ২০২৬,
  • 93 Time View

খালিদ হোসেন হৃদয়
ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি
পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার মন্ডতোষ ইউনিয়নের মন্ডতোষ গ্রামে টেবুনিয়া-বাঘাবাড়ি আঞ্চলিক মহাসড়কের পাশে অবৈধভাবে ভেকু (এক্সকাভেটর) দিয়ে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। এ সময় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং ২ জনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি), নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান। তিনি জানান, সরকারি সড়কের পাশ থেকে অবৈধভাবে মাটি কাটার ফলে সড়কের স্থায়িত্ব নষ্ট হয় এবং দুর্ঘটনার ঝুঁকি বৃদ্ধি পায়, যা সম্পূর্ণ বেআইনি।
বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫(১) ধারায় মো: শাহাদৎ হোসেন (৬০), পিতা- মৃত তমিজ উদ্দীন, সাং- মন্ডতোষ, ভাঙ্গুড়া, পাবনাকে ৫০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এছাড়া মো: সোয়াদ হোসেন (২৫), পিতা- মো: শাহাদৎ হোসেন, সাং- মন্ডতোষ, ভাঙ্গুড়া, পাবনা এবং মো: আলিফ হোসেন (২১), পিতা- মো: ইউছুব আলী, সাং- দাদাপুর, ঈশ্বরদী, পাবনাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে ঘটনাস্থলে ভেকু দিয়ে মাটি কাটার সত্যতা পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে এ দণ্ড প্রদান করা হয়। এ ধরনের অবৈধ কার্যক্রম রোধে ভবিষ্যতেও অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উক্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ভাঙ্গুড়া থানা পুলিশ সার্বিক সহায়তা প্রদান করে।
স্থানীয় সচেতন মহল প্রশাসনের এ ধরনের কঠোর পদক্ষেপকে স্বাগত জানিয়েছে এবং পরিবেশ ও সড়ক রক্ষায় নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছে।
খালিদ হোসেন হৃদয়
ভাঙ্গুড়া পাবনা প্রতিনিধি
মোবাইল-০১৭৫০-৭২০৬৭২
তাং- ৩১ মার্চ ২০২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category
All rights reserved ©2026