1. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
  2. mdrouf834@gmail.com : dailybangladeshpatrika :
১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ| ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ| গ্রীষ্মকাল| শনিবার| সকাল ৬:১১|
Title :
প্রেসক্লাব সভাপতিকে হত্যার হুমকির প্রতিবাদে মানববন্ধন ফিলিং স্টেশন সিন্ডিকেট ভেঙে দিল এনএসআই: রাজশাহীতে তেল কারবারি আটক ইয়াবা ও গাঁজাসহ তিনজন গ্রেফতার শ্রীপুর “বেকাসাহারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাটি ভরাটের অনিয়ম নিয়ামতপুরে ১৮টি ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার শ্রীনগরে রক্তের বন্ধনে বিক্রমপুর (RBB)-এর ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত রংপুরে নিজের চাচাতো বোনকে পায়ের রগ কেটে হত্যা মোহনপুরে ছোট্ট নিশাতের মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া, তদন্তের দাবি এলাকাবাসীর নিয়ামতপুরে গভীর রাতে কলেজ ছাত্রের গলায় ফাঁস ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের সম্মুখীন লোহাগাড়া বাসি

পঞ্চগড়ে রাতের আধারে ইউএনওর অভিযান, অবৈধভাবে তেল মজুদের দায়ে ব্যবসায়ীকে ১০ দিনের কারাদণ্ড

মোঃ রাকিব হাসান স্টাফ রিপোর্ট পঞ্চগড়
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ২, ২০২৬,
  • 45 Time View

মোঃ রাকিব হাসান স্টাফ রিপোর্ট পঞ্চগড়
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বাড়িতে অবৈধভাবে ডিজেল মজুদ রাখার দায়ে মামুন (২৯) নামে এক ব্যবসায়ীকে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল,বুধবার রাতে জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের বাবুযানীজোত এলাকায় ওই ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ৩২০ লিটার ডিজেল জব্দ করা হয়। পরে বৈধ কাগজপত্র দেখাতে না পারায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে এ দণ্ড প্রদান করেন।
জানা গেছে, দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী মামুন ওই এলাকার রুহুল আমিনের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়ন বাবুয়ানীজোত এলাকায় ব্যবসায়ী মামুনের বাড়িতে অভিযান চালানো হয়। এসময় তার বাড়ির একটি কক্ষ থেকে অবৈধ মজুদ করা ৩২০ লিটার ডিজেল উদ্ধার করা হয়।
অভিযানের সময় মামুন দাবি করেন, তার ট্রাক্টরের জন্য তিনি বৈধভাবে ফিলিং স্টেশন থেকে তেল সংগ্রহ করেছেন। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী তাকে তেঁতুলিয়া ফিলিং স্টেশনে নিয়ে যাওয়া হলে তিনি কোনো প্রমাণ দেখাতে ব্যর্থ হয়। একপর্যায়ে তিনি অবৈধভাবে তেল মজুদের বিষয়টি স্বীকার করেন। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে তাকে ১০ দিনের কারাদণ্ড প্রধান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু।
এসময় তেঁতুলিয়া মডেল থানার উপ-পরিদর্শক মনি সংকর, রনচন্ডি বিওপির ক্যাম্প কমান্ডার নজরুল ইসলাম, ইউপি সদস্য রমজান আলীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।
এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আফরোজ শাহীন খসরু বলেন,আমরা গোপন সংবাদের ভিত্তিতে ওই ব্যবসায়ীর বাড়িতে অভিয়াম চালিয়ে তেল জব্দ করা হয় ৷ পরে ওই ব্যবসায়ী তেল কেনার প্রয়োজনীয় প্রমাণাদি দেখাতে ব্যর্থ হয় এবং অবৈধ তেল মজুদের বিষয়টি স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ১০ দিনের কারাদণ্ড প্রধান করা হয়।
প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেলের অবৈধ মজুদ ও কৃত্রিম সংকট সৃষ্টি ঠেকাতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
All rights reserved ©2026