1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।। গাইবান্ধায় যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝিকরগাছার এস.কে ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে কুরআন তিলাওয়াত, সাধারণ জ্ঞান ও ইসলামী সংগীত প্রতিযোগিতা ডুমুরিয়ায় ব্যাবিলন এগ্রো এ্যান্ড লিমিটেডের উদ্যোগে দিনব্যাপী ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে_এমপি আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু । নওগাঁর পোরশায় নানা আয়োজনে পালিত হলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস /২৬ ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বালিয়াকান্দিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

শার্শায় ৩ ঘণ্টার মধ্যে অপহৃত উদ্ধার, অপহরণকারী আটক

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৩৯ Time View
66

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি :
যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে মামলা দায়েরের মাত্র তিন ঘণ্টার মধ্যে অপহৃত এক তরুণীকে উদ্ধারসহ অপহরণকারী নূর মোহাম্মাদ বাবুকে (২১) আটক করা হয়েছে।

আটক নূর মোহাম্মাদ বাবু (২১) শার্শা উপজেলার চান্দুরিয়ার ঘোপ গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, সাহারা আফরিন ফারহানা (১৪) নামের এক কিশোরীকে মঙ্গলবার সন্ধ্যার দিকে অপহরণ করা হয়। এ ঘটনায় শার্শা থানায় একটি মামলা দায়ের করার পর পুলিশ অভিযানে নামে। তথ্য প্রযুক্তির সহায়তায় তিন ঘন্টার মধ্যে শার্শা বাজার থেকে অপহরণকারি নুর মোহাম্মাদ বাবুকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে উপজেলার চটকাপোতা গ্রাম থেকে ভিকটিম কিশোরীকে উদ্ধার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, অপহরণের অভিযোগ পাওয়ার তিন ঘণ্টার মধ্যেই ভিকটিমকে উদ্ধার ও অভিযুক্তকে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। এ ব্যাপারে শার্শা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দিয়ে বুধবার সকালে আসামীকে আদালতে পাঠানো হয়েছে। #
প্রেরক:-
মো,মনির হোসেন।
বেনাপোর প্রতিনিধি যশোর।
তারিখ:-১২/০৮/২৬
মোবা:-০১৮৩৫ ০১৯৪৩১,

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026