1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
আমতলীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত।। গাইবান্ধায় যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝিকরগাছার এস.কে ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে কুরআন তিলাওয়াত, সাধারণ জ্ঞান ও ইসলামী সংগীত প্রতিযোগিতা ডুমুরিয়ায় ব্যাবিলন এগ্রো এ্যান্ড লিমিটেডের উদ্যোগে দিনব্যাপী ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে_এমপি আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু । নওগাঁর পোরশায় নানা আয়োজনে পালিত হলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস /২৬ ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বালিয়াকান্দিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

মুন্সীগঞ্জে জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত

আমজাদ হোসেন মিঠু বিশেষ প্রতিনিধি, মুন্সীগঞ্জ:
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩৪ Time View
77

আমজাদ হোসেন মিঠু
বিশেষ প্রতিনিধি, মুন্সীগঞ্জ:

পুলিশ সদস্যদের শারীরিক সক্ষমতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সুদৃঢ় শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে এক সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ পরিবেশে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৬ আগস্ট) সকালে আয়োজিত এই প্যারেডে সালামি গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার জনাব মোঃ মেনহাজুল আলম, পিপিএম। প্যারেড অধিনায়কের হিসেবে দায়িত্ব পালন করেন সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) জনাব আনোয়ার পারভেজ।
প্যারেড পরিদর্শনকালে পুলিশ সুপার উপস্থিত সদস্যদের শারীরিক ফিটনেস, ড্রেসরুলস ও টার্নআউট বজায় রাখা, স্বাস্থ্য সচেতনতা এবং সার্বিক পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তিনি দায়িত্ব পালনে পেশাদারিত্ব বজায় রাখা এবং সাধারণ মানুষের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ করার আহ্বান জানান। পাশাপাশি বাংলাদেশ পুলিশের সুনাম ও ভাবমূর্তি সমুন্নত রাখতে সকল অফিসার ও ফোর্সকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব বিল্লাল হোসেন, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব আবুল বাশার; অতিরিক্ত পুলিশ সুপার (মুন্সীগঞ্জ সার্কেল) জনাব মোঃ ইমরান আহম্মেদ, পিপিএম-সহ জেলার সকল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি), ফাঁড়ি ও ক্যাম্পের ইনচার্জগণ এবং জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026