1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
গাইবান্ধায় যথাযথ মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত, বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ঝিকরগাছার এস.কে ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে কুরআন তিলাওয়াত, সাধারণ জ্ঞান ও ইসলামী সংগীত প্রতিযোগিতা ডুমুরিয়ায় ব্যাবিলন এগ্রো এ্যান্ড লিমিটেডের উদ্যোগে দিনব্যাপী ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত দিনাজপুর বীরগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে_এমপি আলহাজ্ব মনজুরুল ইসলাম মঞ্জু । নওগাঁর পোরশায় নানা আয়োজনে পালিত হলো ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস /২৬ ধামইরহাটে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত বালিয়াকান্দিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ নেত্রকোনায় গ্রামাঞ্চলের নারীদের লাকড়ির বিকল্প একমাত্র সম্বল জ্বালানিবন্ধু গরুর গোবরের ‘গইট্টা’

গৌরীপুরে ওয়ারেন্টভুক্ত মামলায় যুবদল নেতা রফিকুল ইসলাম তালুকদার গ্রেফতার

মো: সাখাওয়াত হোসেন মামুন, গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ৪১ Time View
83

মো: সাখাওয়াত হোসেন মামুন,
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের নেতা
গৌরীপুর উপজেলার ১০ নং সিধলা ইউনিয়নের বেলতলী গ্রামের বাসিন্দা মো: রফিকুল ইসলাম তালুকদারকে গৌরীপুর থানা পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট /২৬) দুপুর ২ঃ০০ ঘটিকার সময় শ্যামগঞ্জ বাজার থেকে গৌরীপুর থানা পুলিশের সদস্যরা এস,আই তোফায়েল আহমেদ এর নেতৃত্বে যুবদল নেতা মো: রফিকুল ইসলাম তালুকদারকে শ্যামগঞ্জ বাজার ধান মহল তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে গ্রেফতার করে গৌরীপুর থানায় নিয়ে যাওয়া হয়।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ও,সি)মোঃ হাবিবুর রহমানের কাছে জানতে চাইলে কেন রফিকুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে,তিনি বলেন,৬ জানুয়ারী ২০২৫ ইং সিধলা ইউনিয়নের টেংগুরী পাড়া গ্রামে গাড়ি ভাংচুর সহ মারা মারির ঘটনায় মামলা হয়েছিল।সেই মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী থাকায় তাকে গ্রেফতার করা হয়েছে এবং আগামীকালকে তাকে কোর্টে সোপর্দ করা হবে।

যুবদল নেতা রফিকুল ইসলামকে গ্রেফতারের প্রতিবাদে নাম প্রকাশ্যে অনিচ্ছুক বি এন পির অনেক নেতৃবৃন্দ বলেন,আজকে সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী। আজকে রাজপথের ত্যাগী যুবদল নেতা রফিক মিথ্যা মামলায় গ্রেফতার এটা মেনে নেওয়ার মতন না। এজন্যই কি আমরা সতের বছর রাজপথে সংগ্রাম করেছিলাম?

উল্লেখ্য টেংগুরী পাড়ার গাড়ি ভাংচুর ও মারামারির এ ঘটনায় ৯ জানুয়ারী ২০২৫ ইং সিধলা ইউনিয়নের পাইস্কা গ্রামের বাসিন্দা মো: সেলিম মিয়া বাদী হয়ে ২৯ জনের নাম ছাড়াও অজ্ঞাতপরিচয় ১৫ -২০ জনকে আসামি করে মামলা করেছিলেন।
সেই মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি থাকায় যুবদল নেতা রফিকুল ইসলামকে গ্রেফতার।

Please Share This Post in Your Social Media

More News Of This Category

Categories

© All rights reserved © 2026