তাড়াইলে জামায়াতের দুই প্রয়াত নেতার পরিবারের খোঁজ নিলেন জেলা আমীর
আনিসুজ্জামান জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ :
Update Time :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
৮৫
Time View
তাড়াইলে জামায়াতের দুই প্রয়াত নেতার পরিবারের খোঁজ নিলেন জেলা আমীর
আনিসুজ্জামান জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই প্রয়াত নেতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নিয়েছেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ রমজান আলী। এ সময় তিনি প্রয়াত দুই নেতার কবর জিয়ারত করে তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন। গতকাল তাড়াইল উপজেলার শিমুলাটি গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি মরহুম মীর সেলিম রেজার বাড়িতে যান জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী। সেখানে তিনি মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। পরে তিনি মীর সেলিম রেজার কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। পরে আসর নামাজের পর জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী বেলংকা কুসাকান্দা পাড়া মৌলিবাড়ী এলাকার নিবাসী বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মরহুম আশরাফুল হক আলমগীরের বাড়িতে যান। সেখানে তিনি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি মরহুম আশরাফুল হক আলমগীরের কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফেরাতের জন্য মোনাজাত করেন। এ সময় কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা এ কে এম ছানাউল্লাহ, তাড়াইল উপজেলা আমীর কাজী হাবিবুর রহমান ভূঁইয়া, তাড়াইল উপজেলা বাইতুলমাল সেক্রেটারি মোঃ আমিনুর রহমান মাসুম, রাউতি ইউনিয়ন সভাপতি মাওলানা তাজুল ইসলামসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে জেলা আমীর প্রয়াত নেতাদের সাংগঠনিক ও সামাজিক ভূমিকার কথা স্মরণ করেন এবং তাদের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। নেতৃবৃন্দ প্রয়াতদের জন্য মহান আল্লাহর কাছে রহমত ও মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। আনিসুজ্জামান জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ কার্ড নং ৮১ মোবাইল নাম্বার ০১৬৮৯৮৫৮৪২৭
136
আনিসুজ্জামান জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জের তাড়াইল উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুই প্রয়াত নেতার পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নিয়েছেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মোঃ রমজান আলী। এ সময় তিনি প্রয়াত দুই নেতার কবর জিয়ারত করে তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করেন।
গতকাল তাড়াইল উপজেলার শিমুলাটি গ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার রাজনৈতিক সেক্রেটারি মরহুম মীর সেলিম রেজার বাড়িতে যান জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী। সেখানে তিনি মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। পরে তিনি মীর সেলিম রেজার কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন।
পরে আসর নামাজের পর জেলা আমীর অধ্যাপক মোঃ রমজান আলী বেলংকা কুসাকান্দা পাড়া মৌলিবাড়ী এলাকার নিবাসী বাংলাদেশ জামায়াতে ইসলামী তাড়াইল উপজেলা শাখার সহকারী সেক্রেটারি মরহুম আশরাফুল হক আলমগীরের বাড়িতে যান। সেখানে তিনি তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন। এ সময় তিনি মরহুম আশরাফুল হক আলমগীরের কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফেরাতের জন্য মোনাজাত করেন।
এ সময় কিশোরগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা এ কে এম ছানাউল্লাহ, তাড়াইল উপজেলা আমীর কাজী হাবিবুর রহমান ভূঁইয়া, তাড়াইল উপজেলা বাইতুলমাল সেক্রেটারি মোঃ আমিনুর রহমান মাসুম, রাউতি ইউনিয়ন সভাপতি মাওলানা তাজুল ইসলামসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎকালে জেলা আমীর প্রয়াত নেতাদের সাংগঠনিক ও সামাজিক ভূমিকার কথা স্মরণ করেন এবং তাদের পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। নেতৃবৃন্দ প্রয়াতদের জন্য মহান আল্লাহর কাছে রহমত ও মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
আনিসুজ্জামান
জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
কার্ড নং ৮১
মোবাইল নাম্বার ০১৬৮৯৮৫৮৪২৭