1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
২০২৫ সানের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ১৫ শিক্ষার্থীর সাফল্য, বর্ণাঢ্য সংবর্ধনাঃ পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তালা ১১ঐ জানুয়ারি তে ইউপি নির্বাচনে চট্টগ্রামে৫৩ টি ইউপি নির্বাচন হবে জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে দিনব্যাপী গবাদিপশুর টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রাজাপুরে ২৫০ গ্রাম গাঁজা ও ইয়াবাসহ যুবক আটক, কারাদণ্ড ১৫ মাসের। ব্রাহ্মণবাড়িয়ায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৪০ শ্যামনগরের গাবুরায় কৃষি প্রযুক্তি বিষয়ে ওরিয়েন্টেশন ও উপকরণ হস্তান্তর শ্যামনগরের দ্বীপ ইউনিয়ন গাবুরাতে ফ্রি চিকিৎসা ক্যাম্প যশোর নরেন্দ্রপুরে বিএনপি নেতা খুন, ঘাতক শফিয়ার আটক যশোরের নিউ সোনা ইভাটায় আদালতের নির্দেশ কপি ছিঁড়ে আস্ফালন জবর দখলকারীদের

নওগাঁর পোরশায় গ্যাস বড়ি ও ফাঁদ পেতে অবাধে চলছে অতিথি পাখি শিকার।

Reporter Name
  • Update Time : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ১১ Time View
21

মোঃ মোস্তাকিম বিল্লাহ
নওগাঁ প্রতিনিধি
শীতের আগমনের সঙ্গে সঙ্গে নওগাঁর পোরশা উপজেলার বিভিন্ন বিল ও জলাশয়ে দেখা মিলছে নানা প্রজাতির অতিথি পাখি। তবে এসব পাখির নিরাপদ বিচরণস্থল এখন শিকারিদের দখলে। গ্যাস বড়ি, ফাঁদসহ নানা কৌশলে অবাধে চলছে অতিথি ও দেশীয় পাখি শিকার। শিকার করা পাখি পরে স্থানীয় হাট-বাজারে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

উপজেলার নিতপুর ইউনিয়নের বিভিন্ন বিল ও জলাশয়ে দিনের পাশাপাশি রাতেও পাখি শিকার করা হচ্ছে। শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী ব্যক্তিরাও এ কাজে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ।

সোমবার সকালে নিতপুর ইউনিয়নের মাস্টারপাড়া গ্রামের উত্তর পাশে এবং কালু ও বেলালের ইটভাটা সংলগ্ন বিল এলাকায় প্রকাশ্যে পাখি শিকার করতে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এসব এলাকায় বক, পানকৌড়ি, বালিহাঁস, চা-পাখিসহ বিভিন্ন প্রজাতির পাখি শিকার করা হচ্ছে। পরে শিকার করা পাখি স্থানীয় বিভিন্ন বাজারে পাইকারি ও খুচরা দরে বিক্রি করা হয়।

স্থানীয়দের অভিযোগ, শিকারিরা বিভিন্ন ধরনের ফাঁদ ব্যবহার করার পাশাপাশি গ্যাস বড়ি প্রয়োগ করে পাখি শিকার করছেন। এতে শুধু অতিথি পাখিই নয়, এলাকার দেশীয় পাখির সংখ্যাও দিন দিন কমে যাচ্ছে।

পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কাজ করা ব্যক্তিরা বলছেন, নির্বিচারে পাখি শিকার অব্যাহত থাকলে এলাকার প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। প্রতিবছর শীত মৌসুমে এসব জলাশয়ে এসে আশ্রয় নেয়। তাদের নিরাপদ বিচরণ নিশ্চিত করা জরুরি।

এ বিষয়ে পোরশা উপজেলা ফরেস্ট কর্মকর্তা মতিয়ার রহমানের সঙ্গে কথা হলে তিনি জানান, বিভিন্ন মামলার কারণে তাকে প্রায়ই আদালতে ব্যস্ত থাকতে হয়। ফলে নিয়মিত অভিযান পরিচালনা করা সম্ভব হচ্ছে না। তবে বিষয়টি নিয়ে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করবেন বলে জানান তিনি।

এলাকার সচেতন মহল ও প্রকৃতিপ্রেমীরা অবিলম্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেছেন। একই সঙ্গে পাখি শিকার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং বন্যপ্রাণী সংরক্ষণ আইন বাস্তবায়নের দাবি জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026