ব্রাহ্মণবাড়িয়ায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৪০
Reporter Name
Update Time :
বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
১২
Time View
ব্রাহ্মণবাড়িয়ায় পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, নারী-শিশুসহ আহত ৪০
সাধন সাহা জয় স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। বুধবার (১১ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইছাপুরা গ্রামের আক্তার হোসেন ও বকুল গ্রুপের সঙ্গে অপর পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ২৭ সেপ্টেম্বর স্থানীয় বাজারে আক্তার পক্ষের এনাম খাঁ ও বকুল পক্ষের রুবেলের মধ্যে কথা-কাটাকাটির পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে এনাম খাঁকে মারধরের ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন বলে জানা গেছে। ওই ঘটনার জের ধরে বুধবার সকাল ৭টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলায় নারী ও শিশুসহ অন্তত ৪০ জন আহত হন। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে। সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। বিশেষ করে নারী ও শিশুদের মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। দীর্ঘদিনের এই বিরোধের স্থায়ী সমাধান এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।
17
সাধন সাহা জয়
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী ও শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
বুধবার (১১ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ইছাপুরা গ্রামের আক্তার হোসেন ও বকুল গ্রুপের সঙ্গে অপর পক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত ২৭ সেপ্টেম্বর স্থানীয় বাজারে আক্তার পক্ষের এনাম খাঁ ও বকুল পক্ষের রুবেলের মধ্যে কথা-কাটাকাটির পর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে এনাম খাঁকে মারধরের ঘটনা ঘটে। এতে তিনি গুরুতর আহত হন বলে জানা গেছে। ওই ঘটনার জের ধরে বুধবার সকাল ৭টার দিকে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় দুই ঘণ্টা ধরে চলা ধাওয়া-পাল্টাধাওয়া ও হামলায় নারী ও শিশুসহ অন্তত ৪০ জন আহত হন। এ সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনাও ঘটে।
সংঘর্ষের খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। বিশেষ করে নারী ও শিশুদের মধ্যে ভীতিকর পরিস্থিতি তৈরি হয়। আহতদের বিভিন্ন স্থানে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দীর্ঘদিনের এই বিরোধের স্থায়ী সমাধান এবং এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।