1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
কালীগঞ্জে আঞ্চলিক বিশ্ব ইস্তেমার মাঠে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প না’গঞ্জে কর্মজীবী নারী ও কন্যা শিশুদেরকে যৌন নিপীড়ন, অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের বিবৃতি কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত দেবীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ইউপি সংরক্ষিত মহিলা সদস্যের অভিযোগ। আগামী দিনে আধুনিক, মডেল আমিরাবাদ গড়ে তুলতে প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিকল্প নেই ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ চন্দনাইশের এক ১২ বছরের শিশু গাছে তেঁতুল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার:

শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৫ Time View
9

পরিতোষ কুমার বৈদ্য
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি
উপকূল বাঁচলে বাঁচবে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ নভেম্বরকে রাষ্ট্রীয় স্মীকৃতির দাবীতে মানববন্ধন করেছে শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের সর্বস্তরের জনগণ।

বৃহস্পতিবার(১২ নভেম্বর ২০২৬) বিকাল ৪টায় শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জে সুন্দরবন প্রেসক্লাব চত্ত্বরে বেসরকারি উন্নয়ন সংস্থা ফেইথ ইন এ্যাকশনের সহযোগিতায় সুন্দরবন প্রেসক্লাব এই মানববন্ধনের আয়োজন করে।

১৯৭০ সালের ১২ নভেম্বরের প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড়ে প্রাণ হারানো লাখো মানুষের স্মরণে এবং উপকূলীয় অঞ্চলের মানুষের সুরক্ষা ও ন্যায্য অধিকার আদায়ের দাবীতে দিবসটি পালন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিলাল হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুন্দরবন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ। আরও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের আব্দুল্লাহ আল মামুন, পরিতোষ কুমার বৈদ্য, আলামীন হোসেনসহ স্থানীয় বিভিন্ন শ্রেণী পেশার মানুষ প্রমূখ।

উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন, “১৯৭০ সালের ১২ নভেম্বর ইতিহাসের ভয়াবহতম ঘূর্ণিঝড়ে উপকূলের লাখ লাখ মানুষ প্রাণ হারিয়েছিলেন। কিন্তু এত বছর পরও উপকূলের প্রায় ৫ কোটি মানুষ আজও অরক্ষিত। জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলবাসী প্রতিনিয়ত নদীভাঙন, জলোচ্ছ্বাস ও লবণাক্ততার সাথে লড়াই করে বেঁচে আছে।”

বক্তারা আরও বলেন, উপকূলের মানুষের জন্য সাময়িক ত্রাণ নয়, বরং টেকসই বেড়িবাঁধ নির্মাণ, পর্যাপ্ত ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র স্থাপন, সুপেয় পানির ব্যবস্থা এবং উপকূলীয় উন্নয়নে আলাদা বোর্ড গঠন করা এখন সময়ের দাবী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026