1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
কালীগঞ্জে আঞ্চলিক বিশ্ব ইস্তেমার মাঠে বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতির ফ্রি মেডিকেল ক্যাম্প না’গঞ্জে কর্মজীবী নারী ও কন্যা শিশুদেরকে যৌন নিপীড়ন, অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মহিলা পরিষদের বিবৃতি কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত দেবীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ইউপি সংরক্ষিত মহিলা সদস্যের অভিযোগ। আগামী দিনে আধুনিক, মডেল আমিরাবাদ গড়ে তুলতে প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিকল্প নেই ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী শ্যামনগরের বিকল্প ও পরিবেশবান্ধব জীবিকা উন্নয়ন বিষয়ক (হাঁস-মুরগি ও গরু- ছাগল পালন) বিষয়ক প্রশিক্ষণ চন্দনাইশের এক ১২ বছরের শিশু গাছে তেঁতুল পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে শ্যামনগরে উপকূল দিবস পালন, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবী সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আ.লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেফতার:

দেবীগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের বিরুদ্ধে ইউপি সংরক্ষিত মহিলা সদস্যের অভিযোগ।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৪ Time View
8

পঞ্চগড় প্রতিনিধি,
পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ১১৯ নম্বর গজপুরী পশ্চিম গ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রোকশানা আক্তারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ৩ নম্বর দেবীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য মর্জিনা আক্তার।

অভিযোগ দাখিলের পর ১১ নভেম্বর সাংবাদিকদের কাছে মর্জিনা আক্তার জানান, এর আগে বিদ্যালয়ে যথাযথভাবে দায়িত্ব পালন না করা ও অসদাচরণের অভিযোগে ২০২৪ সালের ১৩ অক্টোবর বিদ্যালয়ের ক্যাচমেন্ট এলাকার ১৬৬ জন অভিভাবক সহকারী শিক্ষক রোকশানা আক্তারের বিরুদ্ধে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দেন।

তিনি আরও জানান, ঐ অভিযোগের পর তৎকালীন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রোকশানা আক্তারকে বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে ডিপুটেশনে বদলি করেন। এতে বিদ্যালয়ের শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসে। শিক্ষার্থীদের উপস্থিতিও বাড়ে এবং প্রধান শিক্ষক ও অন্যান্য সহকারী শিক্ষকদের মধ্যে কোনো ধরনের বিরোধ ছাড়াই স্বাভাবিকভাবে পাঠদান কার্যক্রম চলতে থাকে।

মর্জিনা আক্তারের দাবি, গত ১৩ অক্টোবর রোকশানা আক্তার পুনরায় বিদ্যালয়ে যোগদানের পর সেখানে কী পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তা তাঁর জানা নেই। অথচ এসব বিষয়কে কেন্দ্র করে তাঁকে জড়িয়ে তাঁর বিরুদ্ধে ইউনিয়ন পরিষদ ও উপজেলা শিক্ষা অফিসে অভিযোগ করা হয়েছে।

এ বিষয়ে স্বরজমিন বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষক হাছনা বেগমকে স্কুলের বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি বলেন, সহকারী শিক্ষক রোকশানা আক্তার ১৩ অক্টোবর যোগদানের পর ১৪ অক্টোবর ০১ দিন, ২৮ অক্টোবর ০১দিন,০৫ নভেম্বর ০১দিন,১০ ও ১১ নভেম্বর ০২দিন নৈমিত্তিক ছুটি কাটান এবং ২৭ ও ২৯ অক্টোবর স্বাক্ষর করে সার্ভিজ বুক খোজার কথা বলে স্কুল থেকে চলে যান। অথাৎ তিনি ১৫ কার্য দিবসের মধ্যে ০৭ দিনই স্কুলের বাহিরে থাকেন। এর মধ্যে গত ০৪ নভেম্বর হাতে ক্যানুলা লাগানো অবস্থায় স্কুলে আসে আমি ক্যানুলা লাগানো দেখে উনাকে বলি মোবাইল করতে পারতেন বা ছুটি নিতে পারতেন কিন্তু দুঃখের বিষয় উনি আমার সাথে কোন কথাই বললেন না। সহকারীদের মাধ্যমে জানতে পারি উনার শ্বাসকষ্টের সমস্যা । পরবর্তীতে টিফিনের পর উনি অসুস্থ হয়ে পরলে আমি তাৎক্ষণিক ভাবে পল্লী চিকিৎসক ডেকে এনে চিকিৎসার পর উনার স্বামীর সাথে পাঠিয়ে দেই। উনার শারীরিক অবস্থার খোজ নেওয়ার জন্য উনার মোবাইলে কয়েক বার মোবাইল করলেও রোকশানা আক্তার আমার মোবাইলটাও রিসিভ করেন নাই। উনি যোগদানের পর অহেতুক ঝামেলা করতেছে যেটার জন্য আমি মর্মাহত। মহিলা সদস্যা মর্জিনা আক্তার এ পর্যন্ত সরকারী শিক্ষক লোকশানা আক্তারকে নিয়ে আমার সাথে কোন কথা বলেননি । প্রধান শিক্ষক আরো বলেন রোকশানা আক্তার আমার বিরুদ্ধেও অভিযোগ দাখিল করেছেন যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন।

উক্ত বিদ্যালয়ের সহকারী শিক্ষক, মোছাঃ উম্মে কুলছুম ও মোছাঃ রাফিয়া খাতুন দুজনই বলেন রোকশানা আক্তার আপা যোগদানের পর প্রধান শিক্ষক কর্তৃক মানসিক নির্যাতনের কোন প্রতিছবি আমাদের চোখে পরেনি।

এ বিষয়ে সহকারী শিক্ষক রোকশানা আক্তার বলেন, মর্জিনা আক্তার (মহিলা সদস্যা) আমার বদলির ব্যপারে মৌখিক ভাবে তগবির করেছে তাই আমি উনার বিরূদ্ধে লিখিত অভিযোগ করেছি।

মর্জিনা আক্তার অভিযোগগুলোকে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন দাবি করে বলেন, আমার সুনাম ও সম্মানহানির প্রতিবাদে এবং অভিযোগের সত্যতা যাচাইয়ের জন্যই আমি সহকারী শিক্ষক রোকশানা আক্তারের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছি।

উপজেলা প্রথমিক শিক্ষা অফিসার, আজমল হোসেন বলেন, ‘মহিলা সদস্যা আমাকে বলেন এতকিছু হওয়ার পরও আবার ঐ শিক্ষিকাকে আমাদের স্কুলে দিলেন। ‘

এ বিষয়ে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজিত সাহা বলেন, ‘অভিযোগটি আমি এখনো ভালো করে দেখিনি। অভিযোগটি দেখে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আসাদুজ্জামান আপেল

পঞ্চগড়

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026