
ফারুকুর রহমান বিনজু, পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি-চট্টগ্রামের পটিয়া বখাটে মেয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন স্বয়ং পিতা, মাতা ও নিজ ভাই।
বুধবার (১১ই নভেম্বর) পটিয়া প্রেস ক্লাবে লক্ষ্মণ দে তার অসুস্থ পিতা ও মাতাকে নিয়ে সাংবাদিকদের কাছে তার বোন ঐশী ও পৌত্রী দুজনে মিলে তার পিতা মাতা ও তাকে সহ বিভিন্ন হয়রানি, মানসিক নির্যাতন করে আসার বর্ণণা দেন।লক্ষ্মণ দে বলেন আমরা ৩বোন ১ভাই ২বোন বিবাহিত ঐশী অবিবাহিত।ঐশী ও মেজ বোন মিলে আমার স্ত্রীকে মারধর করে আমি নাকি পিতার সম্পদ স্ট্যাম্প সই করে নিয়ে নিয়েছি।তাদের জন্য আমার সন্তান ও স্ত্রীকে বাপের বাড়ি থাকতে হয়।
লক্ষ্মণের মা বলেন,আপনাদের সামনে মেয়েদের নির্যাতনের কথা বলতে লজ্জা লাগে।অবিবাহিত ঐশীর বিয়ের জন্য ৫লাখ টাকা ব্যাংকে রেখেছি তা পলিসি করে নিয়ে যায়।ঐশী বাড়িতে থাকে না।কোথায় যায় কোথায় থাকে কাউকে বলে না।ইচ্ছা মত চলাফেরা করে।মাঝে মাঝে এসে ২বোন আমাদের কাছে ১০লাখ টাকা দাবি করে।আমাদের বিভিন্ন অজুহাত দেখিয়ে মারধর করে।আমরা এদের নির্যাতন আর অপমান সইতে পারছি না।এলাকার গণ্যমাণ্য ব্যক্তিদের বিচার দিয়েছি,তাদের বিচার না মেনে তাদের বিরুদ্ধে সমাজে খারাপ মন্তব্য করে।
আমরা অসহায় পরিবার ,এই মেয়েদের নির্যাতন,হয়রানি হতে মুক্তি পেতে এমপি,প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।