ব্রাহ্মণবাড়িয়ায় ফের মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে কালি, মুছে ফেলা হলো নাম ও মুখাবয়ব
Reporter Name
Update Time :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
৫
Time View
ব্রাহ্মণবাড়িয়ায় ফের মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে কালি, মুছে ফেলা হলো নাম ও মুখাবয়ব
সাধন সাহা জয় স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইরে স্থাপিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে আবারও কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছে। এতে স্মৃতিস্তম্ভে থাকা শহীদ মীর মুগ্ধর মুখাবয়বের বেশিরভাগ অংশ ও তাঁর নাম মুছে ফেলা হয়েছে। এর আগেও একইভাবে স্মৃতিস্তম্ভটি বিকৃত করার ঘটনা ঘটেছিল। বৃহস্পতিবার ১২ নভেম্বর বিকেলে চিনাইর এলাকায় স্থাপিত স্মৃতিস্তম্ভটিতে কালি লেপে দেওয়ার বিষয়টি স্থানীয়দের নজরে আসে। স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা মো. উজ্জ্বল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগেও একই ধরনের ঘটনা ঘটানো হয়েছিল। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, স্মৃতিস্তম্ভে কালি লেপে দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কীভাবে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে। উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ২৫ নভেম্বরও চিনাইরে শহীদ মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে একইভাবে কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছিল। ওই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তখনও শনাক্ত করা সম্ভব হয়নি। একই স্মৃতিস্তম্ভে বারবার এ ধরনের ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
11
সাধন সাহা জয়
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনাইরে স্থাপিত জুলাই গণঅভ্যুত্থানে শহীদ মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে আবারও কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছে।
এতে স্মৃতিস্তম্ভে থাকা শহীদ মীর মুগ্ধর মুখাবয়বের বেশিরভাগ অংশ ও তাঁর নাম মুছে ফেলা হয়েছে। এর আগেও একইভাবে স্মৃতিস্তম্ভটি বিকৃত করার ঘটনা ঘটেছিল।
বৃহস্পতিবার ১২ নভেম্বর বিকেলে চিনাইর এলাকায় স্থাপিত স্মৃতিস্তম্ভটিতে কালি লেপে দেওয়ার বিষয়টি স্থানীয়দের নজরে আসে। স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা মো. উজ্জ্বল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এর আগেও একই ধরনের ঘটনা ঘটানো হয়েছিল।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (তদন্ত) রিপন দাস জানান, স্মৃতিস্তম্ভে কালি লেপে দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কীভাবে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে, তা শনাক্তের চেষ্টা চলছে।
উল্লেখ্য, এর আগে ২০২৫ সালের ২৫ নভেম্বরও চিনাইরে শহীদ মীর মুগ্ধর স্মৃতিস্তম্ভে একইভাবে কালি লেপে দেওয়ার ঘটনা ঘটেছিল। ওই ঘটনার সঙ্গে কারা জড়িত, তা তখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
একই স্মৃতিস্তম্ভে বারবার এ ধরনের ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।