নবীনগরে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১
Reporter Name
Update Time :
সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬
৩১
Time View
নবীনগরে সিএনজি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১
সাধন সাহা জয় স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিয়াম মিয়া (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন। সোমবার (১৬ নভেম্বর) সকালে নবীনগর-রাধিকা সড়কের জুলাইপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জুলাইপাড়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সিয়াম মিয়া গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে রেফার করা হয়। এদিকে নবীনগর-রাধিকা সড়কে যানবাহনের বেপরোয়া চলাচল ও অসতর্কতার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। সড়কে যানবাহন চলাচলে সতর্কতা ও গতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন তারা।
45
সাধন সাহা জয়
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সিয়াম মিয়া (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়েছেন।
সোমবার (১৬ নভেম্বর) সকালে নবীনগর-রাধিকা সড়কের জুলাইপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে জুলাইপাড়া এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী সিয়াম মিয়া গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে রেফার করা হয়।
এদিকে নবীনগর-রাধিকা সড়কে যানবাহনের বেপরোয়া চলাচল ও অসতর্কতার কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। সড়কে যানবাহন চলাচলে সতর্কতা ও গতি নিয়ন্ত্রণের দাবি জানিয়েছেন তারা।