1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
পটিয়ায় কুসুমপুরা ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রস্তুতি সভা। যেই দেশে পুলিশের নিরাপত্তা নেই সেই দেশের জনগণ কি আশা করে কি দোষ ট্রাফিক পুলিশের কেন আনোয়ারাই ট্রাফিক বক্সে আগুন জামালগঞ্জে কৃষক মাঠ দিবস উদযাপন। নবীনগর নির্বাচন অফিসে ২১ হাজার টাকায় অপ্রাপ্তবয়স্কের এনআইডি! ঘুষ-দুর্নীতি ও হয়রানির অভিযোগ ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নবীনগরের আলমগীর নিহত, আহত ১ নওগাঁর পোরশায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত। কুলিয়ারচরে সন্ত্রাসবিরোধী মামলায় ছাত্রলীগের সন্দেহভাজন কর্মী আদালতে যশোর ঝিকরগাছায় ছেলে পরীক্ষায় ফেল করায় প্রধান শিক্ষককে মারধর যশোরে ৩ তথ্য সংগ্রহকারীর ট্যাব ছিনতাই, আহত ১

চাঁচড়া রায়পাড়ার মাছ চাষী তানভীরের পরিবারের সংবাদ সম্মেলন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬
  • ২৩ Time View
46

মালিকুজ্জামান কাকা
যশোরে কোনো রাজনৈতিক দলে সম্পৃক্ত না তবুও একের পর এক মামলায় আসামি এক মাছ ব্যাবসায়ী। এতে হয়রানির অভিযোগ তুলেছেন মাছ ব্যাবসায়ী জহিরুল ইসলাম তানভীরের পরিবার। সে ষড়যন্ত্রের শিকার। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তানভীরের  স্ত্রী মোছা. রানী বেগম লিখিত বক্তব্যে এসব অভিযোগ তুলে ধরেন। 
সর্বশেষ গত ১২ নভেম্বর যশোর আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলায় তাকে আসামি করা হয়েছে বলে দাবি করেন তারা। জহিরুল ইসলাম তানভীর যশোর সদর উপজেলার চাঁচড়া রায়পাড়ার তরিকুল ইসলামের ছেলে। তিনি চাঁচড়া-বাবলাতলা সড়কের পাশে হাঁপায় মাছ ব্যবসা করেন।
লিখিত বক্তব্যে রানী বেগম দাবি বলেন, তার স্বামী কোনো রাজনৈতিক দলের সদস্য নন এবং রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত নন। তা সত্ত্বেও ২০২৫ সালের ৫ আগস্টের পর তাকে বিভিন্ন মামলায় জড়িয়ে হয়রানি করা হচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, ৫ আগস্টের পর সেনাবাহিনীর সদস্যরা তানভীরকে বাড়ির সামনে থেকে আটক করে মারধর করেন। পরে তাকে ও তার মামাকে থানায় নেওয়া হয়। সুনির্দিষ্ট অপরাধের প্রমাণ না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে তানভীরের শারীরিক অসুস্থতার বিষয়টি তুলে ধরা হয়। গত ১৪ অক্টোবর পুকুরপাড়ে হাঁটার সময় দুর্ঘটনায় তার ডান হাঁটুর পেছনের পিসিএল লিগামেন্ট গুরুতর ক্ষতিগ্রস্ত হয়। তার তৃতীয় মাত্রার লিগামেন্ট ছিঁড়ে গেছে। বর্তমানে তিনি স্বাভাবিক হাঁটাচলা করতে পারছেন না। তার চিকিৎসায় আনুমানিক দুই থেকে আড়াই লাখ টাকা প্রয়োজন। এ অবস্থায় গত ১২ নভেম্বর যশোর আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়েরকৃত মামলায় আরও ২১ জনের সঙ্গে তানভীর আসামি। তার স্ত্রী ও পরিবারের দাবি, তানভীরের চিকিৎসাসংক্রান্ত কাগজপত্র ও শারীরিক অবস্থা বিবেচনায় নিয়ে মামলাটির নিরপেক্ষ তদন্ত করা হলে প্রকৃত ঘটনা উন্মোচন হবে।
সংবাদ সম্মেলনে রানী বেগম জানান, তার স্বামী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তাঁদের দুই ছেলে। বড় ছেলে তানজিমুল উম্মাহ মাদ্রাসায় পড়াশোনা করে। স্বামীর চিকিৎসা, সন্তানদের পড়াশোনা ও সংসারের ব্যয় নির্বাহ করতেপরিবারটি এখন আর্থিক সংকটে।
রানী বেগম বলেন, তাঁর স্বামী কোনো অপরাধ করে থাকলে আইন অনুযায়ী বিচার হোক। তবে নিরপরাধ কাউকে যেন হয়রানির শিকার হতে না হয়। তিনি আদালত প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণে প্রকৃত জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।জানা যায় ২০২৩ সালে তানভীরের বিরুদ্ধে মাদকের মামলা রয়েছে।
এ বিষয়ে বক্তব্য নিতে কোতয়ালি থানার অফিসার ইনচার্জ কবির হোসেন কোন মন্তব্য করেননি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026