1. mdrouf834@gmail.com : দৈনিকবাংলাদেশপত্রিকা : দৈনিক বাংলাদেশ পত্রিকা
  2. bditwork247@gmail.com : Zahid Hassan : Zahid Hassan
Title :
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে পীরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি কুলিয়ারচরে বিস্ফোরক মামলায় আরও দুই ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার, আদালতে সোপর্দ বাজিতপুরে প্রতিবন্ধী ২৪ পরিবারের পাশে মৃত্তিকা ফাউন্ডেশন, বিতরণ ৪৮টি ছাগল নবীনগরে সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কক্সবাজার থানা এলাকায় ওসি মোঃ আলীর নেতৃত্বে বিশেষ অভিযান গ্রেফতার-১৬ পাগলা মসজিদের দানবাক্সে এবার মিলল সোনার চামচ ও বাটি, টাকার পরিমাণেও রেকর্ড নওগাঁর পোরশায় আগুনে পুড়ে যাওয়া বিএনপির দলীয় কার্যালয় পরিদর্শন করলেন মোস্তাফিজুর রহমান এমপি। নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযান, ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ যশোর জেলা জামায়াত ২০২৭–২৮ কর্মপরিষদ গঠন ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিন এর সহস্র স্বেচ্ছাসেবী যশোরে

জামালগঞ্জে কৃষক মাঠ দিবস উদযাপন।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬
  • ১৯ Time View
45

আমির হোসেন হৃদয় সুনামগঞ্জ প্রতিনিধি।

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় কারিতাস বাংলাদেশ ELSRP প্রকল্পের মাধ্যমে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং উন্নত পদ্ধতিতে ধান চাষে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কৃষক মাঠ দিবস উদযাপন করা হয়েছে।
জামালগঞ্জ উপজেলার ৫নং ভীমখালী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এ কৃষক মাঠ দিবসের আয়োজন করা হয়। এতে এলাকার কৃষক-কৃষাণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মিঃ অভিজিৎ কুমার বিশ্বাস। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাঠ সহায়ক রাকিব হাসান। সহযোগিতায় ছিলেন অশ্বিনী কুমার রায় ও নার্গিস আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ কুমার বিশ্বাস বলেন, কৃষির উন্নয়নে উন্নত জাতের ধানবীজ নির্বাচন, সঠিক সময়ে বীজতলা তৈরি, মানসম্মত বীজ রোপণ এবং আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি কৃষকদের ধান চাষের বিভিন্ন ধাপ সম্পর্কে বিস্তারিত পরামর্শ প্রদান করেন। পাশাপাশি সঠিক নিয়মে ধানের চারা রোপণ, জমির পরিচর্যা, সার ও সেচ ব্যবস্থাপনা এবং রোগবালাই দমনে করণীয় বিষয়েও দিকনির্দেশনা দেন।
তিনি আরও বলেন, কৃষকরা যদি কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করেন, তাহলে উৎপাদন বৃদ্ধি পাওয়ার পাশাপাশি কৃষি খাতে আরও সমৃদ্ধি আসবে।
এ সময় বাহাদুরপুর গ্রামের কৃষক-কৃষাণীরা তাদের কৃষিকাজের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতার কথা তুলে ধরেন। উপস্থিত অতিথিরা তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
কৃষকদের মধ্যে আধুনিক কৃষি জ্ঞান ছড়িয়ে দেওয়া এবং কৃষি উৎপাদন বৃদ্ধিতে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

Categories

© All rights reserved © 2026