নবীনগরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
Reporter Name
Update Time :
শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬
১০
Time View
নবীনগরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
সাধন সাহা জয় স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পতিত আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নবীনগরে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এতে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান। কর্মসূচিতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদ জানান। এ সময় বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, নবীনগরের মাটিতে কোনো ধরনের সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য বরদাশত করা হবে না। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলা করা হবে, ইনশাআল্লাহ। তারা আরও বলেন, নবীনগরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। কোনো অপশক্তি যেন এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
22
সাধন সাহা জয়
স্টাফ রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পতিত আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য, সন্ত্রাস ও সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে নবীনগরে আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। এতে নেতৃত্ব দেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আব্দুল মান্নান।
কর্মসূচিতে নেতাকর্মীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে আওয়ামী লীগের পরিকল্পিত নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদ জানান।
এ সময় বক্তব্যে নেতৃবৃন্দ বলেন, নবীনগরের মাটিতে কোনো ধরনের সন্ত্রাস, সহিংসতা ও নৈরাজ্য বরদাশত করা হবে না। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য মোকাবিলা করা হবে, ইনশাআল্লাহ।
তারা আরও বলেন, নবীনগরের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে। কোনো অপশক্তি যেন এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।